কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির শহরে নামাজে নিষেধাজ্ঞা, বাংলাদেশিদের বিক্ষোভ

নামাজে নিষেধাজ্ঞার প্রতিবাদে ৮ হাজার মানুষ বিক্ষোভ করেন। ছবি : সংগৃহীত
নামাজে নিষেধাজ্ঞার প্রতিবাদে ৮ হাজার মানুষ বিক্ষোভ করেন। ছবি : সংগৃহীত

ইতালির বন্দরনগরী মনফালকোন। দীর্ঘ ২০ বছর ধরে সেখানে অন্যান্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে তুলনামূলক শান্তিপূর্ণভাবেই বসবাস করে আসছিলেন মুসলমানরা। তবে হঠাৎ পবিত্র কোরআনের দুটি আংশিক পুড়ে যাওয়া পৃষ্ঠাসংবলিত খাম দেখে চমকে উঠেন মুসল্লিরা। আর বিষয়টি এমন সময়ে ঘটে যখন শহরের ইসলামবিরোধী কট্টর ডানপন্থি মেয়র আনা মারিয়া সিসিন্ট সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ নিষিদ্ধ করেছেন। এতে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাদের সঙ্গে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। খবর দ্য গার্ডিয়ানের।

দারুস সালাম মুসলিম সাংস্কৃতিক সমিতির ঠিকানায় এই খামটি পাঠানো হয়েছে। সমিতির সভাপতি বোউ কোনাতে বলেন, ‘এটি বেদনাদায়ক। চূড়ান্ত অপমান, যা আমরা কখনই আশা করিনি। তবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। চিঠিটি আমাদের জন্য একটি হুমকিস্বরূপ।’

সম্প্রতি মনফালকোন শহরের জনসংখ্যা ৩০ হাজারের ঘর পার হয়েছে। তাদের মধ্যে বড় একটি অংশ মুসলমান। দ্রুত জন্মহার হ্রাস পাওয়া একটি দেশে এমন ইতিবাচক বৃদ্ধিকে সব সময় ভালোভাবে গ্রহণ করা হয়। তবে এই শহরে এর উল্টোটা ঘটেছে। শহরের এই জনসংখ্যা বৃদ্ধিকে স্বাগত জানাননি ইসলামবিরোধী মেয়র আনা মারিয়া। তিনি ২০১৬ সাল থেকে এই শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২০ বছর ধরে আউটসোর্সিং শ্রমনীতির কারণে প্রধানত বাংলাদেশ থেকে দক্ষ বিদেশি কর্মীদের প্রচুর আগমন ঘটেছে মনফালকোন শহরে। এর সঙ্গে বাংলাদেশি সম্প্রদায়কে পারিবারিক পুনর্মিলন নীতির মাধ্যমে আত্মীয়দের নিতে উৎসাহিত করা হলে এই সংখ্যা আরও বাড়ে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে এই শহরটির অভিবাসী মানুষের সংখ্যা ৯ হাজার ৪০০। তাদের মধ্যে বাংলাদেশি সম্প্রদায়ের সংখ্যা ৬ হাজার ৬০০ জন।

গত নভেম্বরে শহরের সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ নিষিদ্ধ করেন মেয়র আনা মারিয়া। তার আগে গত গ্রীষ্মে তিনি সমুদ্রসৈকতে মুসলিম নারীদের বোরকার মতো একটি পোশাক পরা নিষিদ্ধ করেছিলেন। শহরের বাংলাদেশি অভিবাসী ও অন্যরা বলছেন, সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ এবং সমুদ্রসৈকতে বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত ইসলামবিরোধী এজেন্ডার অংশ।

৪০ বছর ধরে ইতালিতে বসবাস করছেন প্রকৌশলী কোনাতে। তিনি বলেন, এই সিদ্ধান্ত সমাজে বিশাল প্রভাব ফেলেছে। আমরা এখানে ২০ বছরের বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে নামাজ পড়ে আসছিলাম। তবে এটি কেবল নামাজের জায়গা ছিল না। মানুষজন এখানে দেখা করতে, আড্ডা দিতে আসত। শিশুরা স্কুল শেষে এখানে আসত। ইউরোপজুড়ে অনেক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে যেখানে আপনি নামাজ পড়তে পারেন এবং কেউ এতে বাধা দেয় না।

তবে শহরের মেয়র আনা মারিয়া বলেন, আমি নামাজ পড়তে নিষেধ করিনি। এই জায়গাটাকে তারা ভিন্নভাবে ব্যবহার করে আসছিলেন। নামাজের জন্য মসজিদ আছে। তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১০

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১১

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১২

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৩

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৪

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৫

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৬

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৭

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৮

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৯

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

২০
X