কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিল সুইডেন

ন্যাটোতে যোগদানের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সুইডনের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
ন্যাটোতে যোগদানের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সুইডনের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। বৃহস্পতিবার (০৭ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদানের প্রক্রিয়া শেষ করেছে দেশটি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দেশটির এ হামলার পরে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে সুইডেন। সবশেষ এ প্রক্রিয়ার মাধ্যমে ন্যাটোর ৩২তম সদস্য দেশ হয়েছে সুইডেন। এর আগে গত বছর ৩১তম দেশ হিসেবে জোটে যোগ দেয় ফিনল্যান্ড।

পশ্চিমা এ জোটে যোগ দেওয়ার পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, সুইডেনের জন্য ঐক্য ও সংহতি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমাদের প্রতিরক্ষা জোট এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্রিশালী ও বড়। যারা অপেক্ষা করে তারা ভালো কিছু পায়।

ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, সুইডেন তাদের সশস্ত্র বাহিনী আর প্রথম শ্রেণির প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জোটে যোগ দিয়েছে। ফলে এ জোট আরও শক্তিশালী ও নিরাপদ হয়েছে।

সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল দুই দেশ। এর মধ্যে তুরস্ক জানায়, কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে তারা। তবে চলতি বছরের জানুয়ারিতে এ আপত্তি তুলে নেয় তুরস্ক। এ ছাড়া হাঙ্গেরি সুইডেনের সদস্যপদের জন্য আপত্তি জানায়। তারাও সম্প্রতি এ আপত্তি তুলে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X