কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১০

ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : রয়টার্স
ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : রয়টার্স

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রাজধানী কিয়েভে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকতারা জানিয়েছেন, কিয়েভে চালানো এ ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবন ও শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রাশিয়ার ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি শহরটিকে লক্ষ্য করে প্রথম বড় পরিসরে হামলা হয়। এ হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, ৪৪ দিন পর শত্রুরা কিয়েভে আরও একটি হামলা চালিয়েছে। সব জরুরি সেবার কর্মীরা সেখানে কাজ করছেন।

স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাশিয়ার এ শহরটিতে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ বছরের এক শিশুসহ দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে সিটি কর্মকর্তারা জানিয়েছেন।

বিমানবাহিনীর কমান্ডার জানান, তারা রাশিয়ার ছোড়া ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এগুলো রাজধানীকে নিশানা করে ছোড়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন ঘণ্টাব্যাপী এ হামলা চালানো হয়। মেয়র জানান, রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আবাসিক ভবন, শিল্প সাইট এবং একটি কিন্ডারগার্টেনে আঘাত হেনেছে।

রাশিয়ার এ হামলার কারণে শেভচেনকিভস্কির কেন্দ্রীয় জেলায় একটি বহুতল ভবনের এক অ্যাপার্টমেন্টে আগুন লেগে যাওয়ায় সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া এ হামলায় বেশ কয়েকটি বাড়ির জানালা ক্ষতিগ্রস্ত ও গাড়িতে আগুন ধরে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১০

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১১

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১২

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৩

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৪

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৫

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৮

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৯

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

২০
X