সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০২:০০ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের পর কে হবেন রুশ প্রেসিডেন্ট?

পুতিনের পর কে হবেন রুশ প্রেসিডেন্ট?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আলেক্সি ডিউমিন। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন। আন্তর্জাতিক ভূরাজনীতিতে প্রভাবশালী এ নেতার পর কে হবেন রুশ সিংহাসনের নিয়ন্ত্রক তা নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ।

যদিও পুতিনের মৃত্যু অথবা দায়িত্ব পালনে অক্ষমতার আগে সে মুখ কারো দেখার ভাগ্য হবে কি না তা নিশ্চিত নয় কেউই।

এর মধ্যেই পুতিনের নতুন উত্তরসূরি নিয়ে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা-কল্পনা।

কে হতে চলছেন রাশিয়ার পরবর্তী কান্ডারি? তিনি কি পুতিনের মতোই স্বৈরাচার হবেন নাকি রুশ রাজনীতিতে আনবেন গণতন্ত্রের জোয়ার?

পরমাণু শক্তিধর রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের পর যাকে সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছে তিনি হলেন- আলেক্সি ডিউমিন। ৫১ বছর বয়সী ডিউমিন ছিলেন পুতিনের সাবেক দেহরক্ষী ও বর্তমান সহযোগী।

বুধবার তাকে রাশিয়ার স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে এমনটা জানানো হয়।

চলতি বছরের মার্চে আগামী ছয় বছরের জন্য পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। তারপর মে মাসে রুশ প্রতিরক্ষা শিল্পের তত্ত্বাবধায়ক হিসেবে ডিউমিনকে নিয়োগ দিয়ে তাকে মস্কোতে ক্ষমতার আরও কাছাকাছি নিয়ে আসেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের সাবেক উপদেষ্টা সের্গেই মার্কভ জানান, স্টেট কাউন্সিলের সেক্রেটারি হিসেবে ডিউমিনের নিয়োগ রুশ অভিজাত মহলে বেশ আলোড়ন তুলেছে।

রুশ এ কর্মকর্তা জানান, ভবিষ্যৎ রুশ প্রেসিডেন্ট হিসেবে ডিউমিন হতে পারেন পুতিনের পছন্দের ব্যক্তি। অন্তত দেশটির অভিজাত শ্রেণি এমনটাই ভাবতে শুরু করেছেন।

এটি অনেকদিন ধরেই গুজব আকারে মুখে মুখে চলে আসছিল বলেও জানান তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের উত্তরসূরি হিসেবে সম্ভাব্য ব্যক্তিদের তালিকার তৈরির নমুনা হিসেবে ডিউমিনের এ নিয়োগকে ইঙ্গিত হিসেবে গ্রহণ করা যেতে পারে। যদিও পুতিনের উত্তরসূরি হিসেবে জনসম্মুখে চিহ্নিত হওয়াটা কারো জন্য ঝুঁকি ডেকে আনতে পারে বলে মনে করেন অনেকে।

হিরো অব রাশিয়া পদকে ভূষিত ডিউমিন ১৯৯৫ সালে ফেডারেল গার্ডস সার্ভিসে যোগ দেন। এ বাহিনী রাশিয়া ও রাশিয়ার বাইরে রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।

এ ছাড়া তিনি রুশ সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান, উপ প্রতিরক্ষামন্ত্রী এবং তুলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ক্রাইমিয়া দখলে ভূমিকা রাখার জন্য তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০২২ সালে ইউক্রেন অভিযানে ভূমিকার জন্য তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১০

স্পেনের গোল কেন বাতিল হলো!

১১

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১২

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৩

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৪

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৫

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৬

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৭

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৮

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৯

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

২০
X