কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ না পারলেও মালিককে চিনে নিল মহিষ

মহিষ। ছবি : সংগৃহীত
মহিষ। ছবি : সংগৃহীত

মহিষের মালিক কে, তা নিয়ে সালিশ যায় গ্রাম পঞ্চায়েতে। কিন্তু সেখানে কোনো মীমাংসা হয়নি। পরে পুলিশের কাছে যায় এই সালিশ। তবে কীভাবে মহিষের মালিককে খুঁজে পাওয়া যাবে, তার কূলকিনারা করতে পারছিল না পুলিশ।

এরপরই সবাইকে অবাক করে দিয়ে মহিষটি রাস্তায় ছেড়ে দেয় তারা। কিছুটা সময় দাঁড়িয়ে থেকে মহিষ তার মালিকের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। আর এভাবেই মহিষের আসল মালিক খুঁজে পায় পুলিশ।

শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। কয়েক দিন আগে নন্দনাল সরোজের বাড়ি থেকে তার একটি মহিষ হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি শেষে তিন দিন পর মহিষটির সন্ধান পান নন্দলাল সরোজ। পাশের হরিকেশ গ্রামের হনুমান সরোজের বাড়িতে মহিষটি বেঁধে রাখা ছিল। কিন্তু হনুমান মহিষটিকে তার দাবি করে, ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে উপায়ন্তর না পেয়ে মহেশগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন নন্দনাল।

অভিযোগ পেয়ে গেল বৃহস্পতিবার মহিষের দুই দাবিদারকে থানায় ডেকে নেয় পুলিশ। সঙ্গে গ্রামের পঞ্চায়েত প্রধানকেও ডেকে পাঠানো হয়। তার পরই মহিষের মালিককে চিহ্নিত করতে একটি সভার আয়োজন করে পঞ্চায়েত। সাত ঘণ্টা ধরে মহিষের মালিক কে, তা নিয়ে চলে টানাপোড়েন। কিন্তু আসল মালিক খুঁজে না পেয়ে শেষমেশ বিষয়টি আবার পুলিশের কাছেই যায়।

অনেক চিন্তাভাবনার পর সংকট সমাধানের একটি অভিনব পথ খুঁজে বের করেন মহেশগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা শ্রাবণ কুমার সিং। তিনি পঞ্চায়েতে দাঁড়িয়ে ঘোষণা দেন, সমস্যার সমাধানের দায়িত্ব মহিষের ওপরই ছেড়ে দিতে হবে! মহিষকে রাস্তায় একা ছেড়ে দেওয়া হবে। তখন মহিষ যে ব্যক্তিকে অনুসরণ করবে, মালিক তিনি বলেই ধরে নেওয়া হবে। পুলিশ কর্মকর্তার এই সিদ্ধান্তে গ্রামবাসীও রাজি হয়ে যায়। পরে নন্দলাল ও হনুমানকে তাদের গ্রামে যাওয়ার পথে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

এবার আসল মালিক খুঁজে পেতে মহিষটিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর মহিষটি সোজা নন্দলালের পেছন পেছন রায় আসকারানপুর গ্রামের দিকে রওনা হলো। সিদ্ধান্ত অনুযায়ী, এরপর নন্দলালের কাছে মহিষটি হস্তান্তর করা হয়। পুলিশের এমন কৌশলে আসল মালিক খুঁজে পাওয়ায় উল্লাসে ফেটে পড়েন গ্রামবাসী। পরে মহিষের অন্য দাবিদারকে পুলিশ ও গ্রামবাসী মিলে ভর্ৎসনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১০

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১১

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১২

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৩

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৪

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৫

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৬

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৭

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৮

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৯

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

২০
X