মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি নিশ্চিত হওয়ার আগে দাপট দেখিয়ে ফাঁসলেন তরুণী

নিজের গাড়িতে লাল-নীল হুইসেল ও ক্ষমতার অপব্যবহার করা তরুণী। ছবি : সংগৃহীত
নিজের গাড়িতে লাল-নীল হুইসেল ও ক্ষমতার অপব্যবহার করা তরুণী। ছবি : সংগৃহীত

সরকারি চাকরি পেয়ে ক্ষমতার দাপট বা অপব্যবহার অনেকে করার চেষ্টা করেন। বর্তমানে সরকারি চাকরি যেন সোনার হরিণ। আর তা লুফে নিতে অনেক কষ্ট এবং কাঠখড় পোড়াতে হয়। ফলে সেই সোনার হরিণ হাতে অনেকের দাপট দেখানোর কারণে আবার মুখোমুখি হতে হয় শাস্তিরও।

এবার সামনে এসেছে তেমনি এক ঘটনা। সরকারি চাকরি নিশ্চিত হওয়ার আগেই ক্ষমতার দাপট দেখিয়েছেন এক তরুণী। আর তারপরই ফেঁসে গেছেন তিনি। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বদলি করা হয়েছে। ভারতীয় সংবাদামাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করা ওই তরুণী শিক্ষানবিশ আইএএস কর্মকর্তা। ভারতের মহারাষ্ট্রে তিনি কর্মরত ছিলেন। সেখানে নিয়মবহির্ভূতভাবে দাম্ভিকতা দেখিয়েছেন। ফলে তাকে পুনে থেকে ওয়াশিম জেলায় বদলি করা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করা ওই তরুণীর নাম পূজা খেদকর। তিনি ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় র‍্যাংকিংয়ে ৮২১তম হয়েছিলেন। তাকে পুনেতে ডেপুটি কালেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর তিনি শিক্ষানবিশ কর্মকর্তারা পান না এমন সব সুযোগ নিয়ে বিতর্কের মুখে পড়েন। তিনি ব্যক্তিগত গাড়িতে লাল-নীল সাইরেন এবং মহারাষ্ট্র সরকার সংবলিত লেখা ব্যবহার করেছিলেন।

কেবল তাই নয়, অতিরিক্ত কালেক্টর অজয় মোর অনুপস্থিত থাকায় তার কক্ষ দখলে নেন তিনি। তার সম্মতি ছাড়াই সরিয়ে ফেলেন অফিসের আসবাবও। এমনকি রাজস্ব সহকারীকে তার নামে একটির লেটার হেড, নেমপ্লেটসহ অন্যান্য সুবিধার ব্যবস্থা করতে নির্দেশ দেন।

ওই তরুণীর বিরুদ্ধে এসব অভিযোগ সামনে আসার পর পুনের কালেক্টর সুহাস ডিভাসে রাজ্যের মুখ্যসচিব বরাবর চিঠি দেন। এরপরই তাকে পুনে থেকে ওয়াশিম জেলায় বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, ২০২৩ ব্যাচের এ কর্মকর্তা ওয়াশিস জেলায় সুপার নিউমারারি অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে শিক্ষানবিশ কালের বাকি সময় পার করবেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পূজা নামে ওই তরুণীর বাবাও একজন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। মেয়ের অন্যায্য দাবি আদায়ে ডিস্ট্রিক্ট কালেক্টর কার্যালয়েও নিজের প্রভাব খাটিয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১০

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১১

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১২

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৩

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৪

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৫

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৬

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৭

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৮

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৯

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

২০
X