কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১০:৪৪ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের রাতের রাজপথ

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ। বুধবার (১৪ আগস্ট) রাতে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে রাস্তার দখল নিতে শুরু করে মেয়েরা।

কলকাতা থেকে কুচবিহার, বনগাঁ থেকে বেহালা, সব জায়গায় মেয়েদের দখলে চলে গেছে রাতের রাজপথ। এমনকি রাত জাগছে রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুও।

ব্য়ানার ফেস্টুন হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে সবার মুখে গর্জে উছে। শত শত নারী সঙ্গে পথে নেমে পুরুষরাও। মশাল হাতে নারীদের মিছিল জমায়েত হতে দেখা যায় আরজি কর হাসপাতালের সামনে। রাতের শহর দখলে নিতে কারো হাতে জাতীয় পতাকা ,আবার কারো মুখে কালো কাপড় বাঁধা।

রাত ৯টার আগে থেকেই ভিড় বাড়তে শুরু করে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে। আট থেকে আশি সব বয়সের নারীদের ভিড় অ্যাকাডেমিতেও। আরজি করের ঘটনার বিচার চেয়ে গর্জে উঠছে স্লোগান। ‘অস্থির হওনা শুধু প্রস্তুত হও, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানকে সামনে রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাত দখল’-এর লড়াইয়ে শামিল হয়েছেন বাঁকুড়া জেলার নারীরাও।

সোনাগাছিতেও হয় বিক্ষোভ কর্মসূচি। যৌনকর্মীরাও রাত দখলের কর্মসূচিতে পোস্টার-ব্যানার হাতে পথে নামে। বিপুল সংখ্যক মানুষ বর্ধমানের কার্জনগেটের সামনে জড়ো হন। তারা রানির মূর্তির পাশে জমায়েত হয়। গুসকরা, ভাতার, মেমারি সব জায়গাতেই বের হয় মিছিল।

এদিকে, শ্যামবাজার মিছিলে অবরুদ্ধ। সিঁথিমোড়েও একই অবস্থা। রাজনৈতিক রং, দলমত নির্বিশেষে চলছে জমায়েত। লক্ষ্যণীয় ভিড় দেখা গেছে অল্পবয়সী মেয়েদের।

প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির নাগরিকরা বুধবার ভারতের স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ থেকে নিপীড়নমূলক ব্যবস্থার বিলোপের লক্ষ্যে বিক্ষোভ পালনের ঘোষণা দেন। ‌বিক্ষোভকারীরা ‘মেয়েরা রাত দখল করো’ নামের এই বিক্ষোভ কর্মসূচি ভারতজুড়ে পালন করার ঘোষণা দেন। ইতোমধ্যে এই আন্দোলনের সমর্থনে ভারতের বিভিন্ন প্রদেশে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়েছে।

সূত্র: আনন্দবাজার, এই সময়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১০

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১১

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১২

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১৩

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৪

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৫

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৬

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৭

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৮

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৯

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

২০
X