কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

স্কুলে ভোজপুরী গানে উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল

স্কুলে আয়োজিত অনুষ্ঠানে নাচছেন নারীরা। ভিডিও থেকে নেওয়া ছবি
স্কুলে আয়োজিত অনুষ্ঠানে নাচছেন নারীরা। ভিডিও থেকে নেওয়া ছবি

ভারতের বিহারের এক সরকারি স্কুলে ভোজপুরী গান বাজিয়ে উদ্দাম নাচে মত্ত একদল নারী-পুরুষ। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নারী-পুরুষ মদ্যপ ছিলেন বলেও অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে বিহারের জলাই থানার নয়াতলায় এক প্রাথমিক বিদ্যালয়ে বরযাত্রীদের একটি দল ওই নাচের আয়োজন করে। সেই ভিডিও গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেকে শেয়ার করে এর সমালোচনামুখর।

ভিডিওতে দেখা যাচ্ছে, ভোজপুরী গানে অন্তত চারজন নারী নাচছেন। তাদের পোশাক খোলামেলা। নারীদের নাচের সঙ্গে কয়েকজন পুরুষকে অংশ নিতে দেখা যায়। তারা মদ্যপ অবস্থায় ছিলেন বলে নেটিজেনদের অভিযোগ।

এদিকে স্কুলে এ ধরনের আয়োজনের সুযোগ দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এমন নাচের আসর বসালে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে। অনেকে ব্যক্তিগতভাবে থানা শিক্ষা দপ্তরে অভিযোগ করেছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় থানা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে স্কুলের ঘরকে এভাবে অপব্যবহার করা হলো তা নিয়ে তদন্ত শুরু করেছেন তারা।

এ বিষয়ে জলাই থানার পুলিশ কর্মকর্তা মমতা কুমারী বলেন, ভাইরাল ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করছি। কেউ অবৈধ কাজে যুক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X