কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে বাস, নিহত ২০

খাদে পড়া বাস। ছবি : সংগৃহীত
খাদে পড়া বাস। ছবি : সংগৃহীত

ভারতের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ৬৫০ ফুট গভীর খাদে পড়েছে। এতে অন্তত ২০ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (০৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ভারতের উত্তরখণ্ডের আলমোরা জেলায় বাস খাদে পড়ে ২০ জন নিহত হয়েছেন। ৪৫ সিটের বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাওয়ার পথে মারচুলা এলাকায় সকালে ৬৫০ ফুট গভীরে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, জেলা প্রশাসনকে উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে বলা হয়েছে। সাামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আলমোরা জেলার মারচুলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার সংবাদ পেয়েছি। জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দলগুলোকে উদ্ধার অভিযান ও তাদের চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কাজ করছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করার নির্দেশও দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সড়ক পরিবহন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি ও আহতদের এক লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১০

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১১

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১২

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৩

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৪

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৫

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৬

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৭

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৮

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৯

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

২০
X