কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জম্মু ও কাশ্মীর বিধানসভায় তুমুল হাতাহাতি

বিধানসভায় হাতাহাতি। ছবি : সংগৃহীত
বিধানসভায় হাতাহাতি। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভায় তুমুল কাণ্ড ঘটেছে। বিধানসভায় অধিবেশন চলাকালে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনুচ্ছেদ ৩৭০ নিয়ে বিধানসভায় ‍উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতিতে স্বাভাবিক হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, একটি পোস্টারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার সকালে অধিবেশন শুরু হলে বারামুলার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ অনুচ্ছেদ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। তার এ পোস্টারে বিরোধী দলনেতা আপত্তি জানান। এরপর তারা বিভিন্ন স্লোগান দেন। ফলে বিরোধী ও ক্ষমতাসীন দলের সদস্যদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি ও পরে হাতাহাতি লেগে যায়।

বিজেপির অভিযোগ, ওই বিধায়কের পাশে জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেস দাঁড়িয়েছে। এ সময় সেখানকার বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না জোটকে আক্রমণ করে বলেন, ওরা পাকিস্তানের হাত শক্ত করছে। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, বুধবার (০৬ নভেম্বর) জম্মু ও কাশ্মীরে ফের অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে চেয়ে বিধানসভায় প্রস্তাব পাশ হয়। এ প্রস্তাব পেশ করার সঙ্গে সঙ্গে ন্যাশনাল কনফারেন্স (এনসি) হট্টগোল শুরু করে। প এছাড়া প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপির বিধায়করা। পরে ধ্বণিভোটে এ প্রস্তাব পাস করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর গত সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় অধিবেশন বসে। প্রথম দিনের অধিবেশনে অনুচ্ছেদ বাতিল নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) বিধায়ক ওয়াহিদ পাররা অনুচ্ছেদ ৩৭০ বাতিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। এরপরই বিজেপির বিধায়করা হট্টগোল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X