কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গালি দিলে দিতে হবে জরিমানা

কৃষিকাজে ব্যস্ত গ্রামের নারীরা। ছবি : সংগৃহীত
কৃষিকাজে ব্যস্ত গ্রামের নারীরা। ছবি : সংগৃহীত

কোনো পরিস্থিতিতেই গালি দেওয়া যাবে না। দিলেই দিতে হবে জরিমানা। এমন বিধান জারি করেছে ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের বাসিন্দারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শুক্রবারের (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়, সৌন্দালা গ্রামের বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছেন- হোক ঝগড়া বা ভালোবাসা প্রকাশে; কোনো পরিস্থিতিতেই গালি বা খারাপ শব্দের ব্যবহার করা যাবে না। কেউ অস্বস্তিকর শব্দগুলো কারও উদ্দেশে ব্যবহার করলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

গ্রামের গণমান্য ব্যক্তি সরপঞ্চ শরদ আরগাদে বলেন, বৃহস্পতিবার অহিলিয়ানগর জেলার নেভাসা তহসিলের গ্রামটির গ্রামসভায় ওই সিদ্ধান্ত হয়েছে। নারীদের মর্যাদা এবং আত্মসম্মান রক্ষা করার জন্য অশ্লীল ভাষার বিরুদ্ধে প্রস্তাবটি পাস হয়।

আরগদে বলেন, যিনি প্রস্তাবটি উত্থাপন করেছেন তিনি বলেছেন- গ্রামে তর্কের সময় মা এবং বোনদের লক্ষ্য করে খারাপ বাক্য ব্যবহার করা হয়। যারা এই ধরনের ভাষা ব্যবহার করে তারা ভুলে যায় যে- তারা মা-বোনের নামে যা বলে তা তাদের পরিবারের নারী সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা অশ্লীলতা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং যারা খারাপ শব্দ ব্যবহার করে তাদের কাছ থেকে ৫০০ রুপি জরিমানা আদায় করা হবে।

এর মাধ্যমে নারীদের সম্মান বাড়বে। এভাবে গ্রামের মর্যাদাও বাড়বে বলে মনে করেন গ্রামসভার গণ্যমান্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১০

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১১

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১২

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৩

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৪

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৬

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৭

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৮

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৯

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

২০
X