আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল সেবা বন্ধ

আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাচ্ছে মাছ। ছবি : কালবেলা
আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাচ্ছে মাছ। ছবি : কালবেলা

বাংলাদেশিদের জন্য ত্রিপুরায় হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল থেকেই মাছ রপ্তানি শুরু হয়। ভারতীয়দের অনুরোধের প্রেক্ষিতে একটু তাড়াতাড়ি মাছ পাঠানো হচ্ছে বলে জানান ব্যবসয়ীরা।

সংশ্লিষ্টরা জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশিদের আগে থেকে থেকেই জানিয়ে দেন, মঙ্গলবার যেন তাড়াতাড়ি মাছ পাঠানো হয়। কেননা, আমদানি-রপ্তানি বিষয়ে তাদের একটি সভা আছে। ওই সভা থেকে কিছু বার্তা দেওয়া হতে পারে বাংলাদেশকে।

বাংলাদেশি ব্যবসায়ীরা অবশ্য মনে করছেন, আর যাই- হোক হুট করে মাছ আমদানি বন্ধ করবে না। কেননা, ওপারের সেভেন সিস্টার্স বলে খ্যাত ৭টি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেসার উদ্দিন ভুঁইয়া জানান, মঙ্গলবার সকাল থেকেই মাছ যাওয়া শুরু হয়েছে, আরও মাছ যাচ্ছে। নিজেদের মধ্যে আলোচনা আছে জানিয়ে ভারতীয় ব্যবসায়ীরা আগেভাগে মাছ দিতে বলেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ওসি মো. খাইরুল আলম কালবেলাকে বলেন, এ পথে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অন্য দিনের তুলনায় আজকে সকাল থেকে যাত্রী অনেক কম।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে- মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও বিভিন্ন খাদ্যসামগ্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১০

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১১

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১২

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৩

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৪

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৫

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৬

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৭

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১৮

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১৯

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

২০
X