মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, যুবক আটক

আটক তরিকুল ইসলাম তুষার। ছবি : কালবেলা
আটক তরিকুল ইসলাম তুষার। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মাজারে ধর্ষণের শিকার হয়ে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী কিশোরীর (১৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ওই কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।

সোমবার (০৭ জুলাই) রাত ৯ টার দিকে মাজার শরীফের মহিলা বিশ্রামাগারে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে মাজারের পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই তরুণী।

এ ঘটনায় তরিকুল ইসলাম তুষার (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া গ্রামে। রাতেই পুলিশ মরদেহ এবং আটক যুবককে থানায় নিয়ে গেছে।

এ ঘটনায় মাজার কমিটির সদস্য রুস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় অভিযোগ দিয়েছেন।

মাজার কমিটি এবং পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী সোমবার দুপুরে মাজার শরীফের পুকুরে গোসল করে পাশের কাপড় পরিবর্তনের রুমে যায়। এ সময় আটক যুবক ওই রুমে প্রবেশ করে মেয়েটিকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে মাজার কমিটির নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে এবং কিশোরীকে বিশ্রামাগারে নিয়ে যায়। তবে মেয়েটি নাম পরিচয় বলতে পারেনি।

রাত ৯টার দিকে মহিলা কর্মীরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে কমিটির সদস্যদের খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে মরদেহ উদ্ধার ও যুবককে আটক করে।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, কিশোরীকে উদ্ধার করে মাজার শরীফের বিশ্রামাগারে রাখা হয়েছিল। তখনো সে সুস্থ ছিল। রাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। আটক যুবকের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, অভিযুক্ত যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। মেয়েটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X