কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই পাল্টা এ ঘোষণা দিল দিল্লি।

আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশি উপ-হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

খবরে বলা হয়, ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েক জায়গায় বেড়া নির্মাণকে কেন্দ্র দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের অভিযোগ, সীমান্তে এমন পাঁচটি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত যা সীমান্ত কার্যক্রম নিয়ন্ত্রণকারী দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন।

এর আগে রোববার (১২ জানুয়ারি) বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে তার প্রায় ৪৫ মিনিট স্থায়ী বৈঠক হয়।

বৈঠকে প্রণয় ভার্মা বলেন, ঢাকা এবং নয়াদিল্লির নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে সমঝোতা রয়েছে। আমাদের দুই সীমান্তরক্ষী বাহিনী - বিএসএফ এবং বিজিবি (বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশ) - এই বিষয়ে যোগাযোগ করছে। তিনি বলেন, আমরা আশা করি যে এই সমঝোতা বাস্তবায়িত হবে এবং সীমান্তে অপরাধ দমনে একটি সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে স্থিতিশীল বলে মন্তব্য করে তিনি বলেন, কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং ভারতে আশ্রয় নেওয়া দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X