কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাইফ আলীকে ছুরিকাঘাতে বাংলাদেশি? যা জানা যাচ্ছে

পুলিশ সন্দেহভাজনকে বাংলাদেশি নাগরিক বললেও, তার আইনজীবী এ দাবি চ্যালেঞ্জ করেছেন। ছবি : সংগৃহীত
পুলিশ সন্দেহভাজনকে বাংলাদেশি নাগরিক বললেও, তার আইনজীবী এ দাবি চ্যালেঞ্জ করেছেন। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরিচেষ্টা ও হামলার অভিযোগে মুম্বাই পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তবে এ দাবি চ্যালেঞ্জ করেছেন অভিযুক্তের আইনজীবীরা। খবর টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয় সন্দেহভাজনকে আটক করা হয়েছে রোববার (১৯ জানুয়ারি) সকালে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন। তিনি সাইফ আলীর মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় সাইফ গুরুতর আহত হয়ে বর্তমানে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন।

তবে শেহজাদের আইনজীবী সন্দীপ শেঠানে বলেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নন এবং তিনি সাত বছরের বেশি সময় ধরে মুম্বাইয়ে পরিবারসহ বসবাস করছেন।

আইনজীবী শেঠানে আরও দাবি করেন, পুলিশের কাছে অভিযুক্তের বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ করার কোনো উপযুক্ত নথিপত্র নেই। তিনি বলেন, পুলিশের ছয় মাস আগে ভারতে আসার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এ ছাড়া যথাযথ তদন্ত ছাড়াই রিমান্ড চাওয়া এবং আদেশ দেওয়া হয়েছে, যা ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন।

আইনজীবীরা সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে মামলার নিয়ম না মানার অভিযোগ তুলেছেন। শেঠানে জানান, এফআইআরে হত্যার হুমকি বা উদ্দেশ্যের উল্লেখ নেই, অথচ ওই ধারায় মামলা হয়েছে যা আইনবিরুদ্ধ।

অভিযুক্তের আরেক আইনজীবী দীনেশ প্রজাপতিও বলেন, পুলিশের দাবি অনুযায়ী, শেহজাদ বাংলাদেশি, তবে এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি। তার কাছ থেকে কোনো অস্ত্র বা আলামত উদ্ধার হয়নি। তবুও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে পুলিশ জানিয়েছে, শেহজাদ বৃহস্পতিবার ভোরে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করেন। এতে সাইফ আলীর ঘাড় ও মেরুদণ্ডে আঘাত লাগে।

এদিকে গ্রেপ্তারকৃত শেহাজাদ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় মুম্বাইজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে। তদন্তের পর প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১০

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১১

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১২

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৩

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৪

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৫

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৬

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৭

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৮

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৯

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

২০
X