কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ভেতর ৩ তরুণীর কাণ্ড

ভিডিও ধারণ করছেন ওই তরুণী। ছবি : সংগৃহীত
ভিডিও ধারণ করছেন ওই তরুণী। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে একদিকে যেমন মানুষ উন্নতি করছে, অন্যদিকে কিছু মানুষের নৈতিক অবক্ষয় হচ্ছে। তাদের বিতর্কিত কর্মকাণ্ডও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তরুণ-তরুণীরা কিছু কিছু ক্ষেত্রে বেপরোয়া আচরণ করছে। এবার এমনই একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়- ট্রেনের বগিতে প্রচণ্ড ভিড় থাকায় শৌচাগারের ভেতর অবস্থান নিয়েছেন তিন তরুণী। সেখান থেকেই তারা একটি ভিডিও আপলোড দেন। মূলত ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন ওই ৩ তরুণী। ট্রেনের ভেতর তীর্থযাত্রীদের ভিড়ের কারণে তারা শৌচাগারে অবস্থান নেন এবং মজা করে ভিডিও তৈরি করেন।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণী ট্রেনের ভেতরে একটি শৌচাগারে দাঁড়িয়ে আছেন, সঙ্গে তার দুই বান্ধবী। শৌচাগারের ভেতর কমোডের ওপর পা দিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ওই তরুণী। তার দাবি ভিড়ের হাত থেকে বাঁচার জন্য তারা বাধ্য হয়ে সেভাবে দাঁড়িয়েছেন।

শৌচাগারের দরজা খুলতেও তিনি বারণ করেন সঙ্গীদের। এই ঘটনায় চটেছেন নে়টিজেনরা। তারা বলছেন, এভাবে শৌচাগারের দরজা বন্ধ করে অন্য যাত্রীদের অসুবিধা করা একদম ঠিক হয়নি। মানুষ অসুবিধায় আছে আর তারা মজা করে ভিডিও করছে- তা কোনোভাবেই কাম্য নয়। একজন নেট ব্যবহারকারী মন্তব্য করেছেন- ওই তিন তরুণী টিকিট কেটে ট্রেনে উঠেননি। টিটির হাত থেকে বাঁচতে শৌচাগারে ঢুকে দরজা বন্ধ করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X