কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে যাত্রীর রক্তবমি, বিমানের জরুরি অবতরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমানে করে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। এ সময় তার রক্তবমি শুরু হয়ে। ফলে ওই বিমানটি জরুরি অবতরণ করা হয়।

সোমবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে ভারতের মুম্বাই থেকে রাঁচি যাওয়ার পথে যাত্রীবাহী ইন্ডিগোর বিমানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই যাত্রীর নাম ডি তিওয়ারি (৬২)। এ ঘটনার সময় বিমানে উপস্থিত চিকিৎসক প্রাথমিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ফলে দেশটির নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

জরুরি অবতরণের পর বিমানের কর্মীরা ওই যাত্রীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, প্রৌঢ় যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন ডি তিওয়ারি। এ কারণেই তার রক্তবমি হয়েছিল।

নাগপুর বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্লেনটি অন্য যাত্রীদের সঙ্গে নিয়ে আবার রওনা দেয় রাঁচির উদ্দেশে। এতে প্লেনটির গন্তব্যে পৌঁছতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরি হয়।

এ ঘটনায় ইন্ডিগোর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, মুম্বাই থেকে রাঁচি যাওয়ার পথে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্লেনটিকে নাগপুরে জরুরি অবতরণ করাতে হয়। তবে সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। নিহতের পরিবার ও প্রিয়জনদের আমরা সমবেদনা জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X