কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

ভারতের ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ড্রোন হামলা

গুদামের আগুন নেভায় ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
গুদামের আগুন নেভায় ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের একটি গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১২ এপ্রিল) এ হামলা হয়। তবে এক্স পোস্টে ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস দাবি করেছে, রাশিয়া ইচ্ছেকৃতভাবে গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কিয়েভে ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়া হামলা করেছে। এতে গুদামটির বেশ ক্ষয়ক্ষতি হয়। শনিবার ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দেশটির দূতাবাস অভিযোগ করেছে, ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের দূতাবাস এক্স-পোস্টে লিখেছে, ‘আজ (শনিবার) রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে আঘাত হেনেছে। ভারতের সাথে বিশেষ বন্ধুত্ব দাবি করা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা লক্ষ্য করে হামলা চালাল। গুদামটিতে রাখা শিশু ও বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করেছে তারা ।’

ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ফার্মা ফার্মগুলোর মধ্যে একটি। কোম্পানির পণ্যগুলো ইউক্রেনজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তারা মৌলিক ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করে। সূত্র এনডিটিভিকে জানিয়েছে, কুসুম আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেও তারা বলেছে- সেটি ক্ষেপণাস্ত্র নয়, একটি ড্রোন গুদামে সরাসরি আঘাত হানে।

কিয়েভের পোস্টের আগে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেন, রাশিয়ার হামলায় কিয়েভে একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়ে গেছে। তবে মার্টিন আরও লিখেছেন, আক্রমণটি রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছিল, ক্ষেপণাস্ত্র নয়।

তিনি লিখেন, ‘আজ সকালে রাশিয়ান ড্রোন কিয়েভে একটি প্রধান ওষুধের গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বয়স্ক এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী অভিযান অব্যাহত রয়েছে।’

ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, গুদাম বলে মনে হচ্ছে এমন একটি কাঠামো থেকে ধোঁয়া উঠছে। পাশে অগ্নিনির্বাপক যান দাঁড় করানো।

প্রসঙ্গত, কয়েক মাস ধরে পোকরোভস্ক শহরের দক্ষিণে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে। দোনেৎস্ক অঞ্চলের এ শহরটি দিয়েই মূলত যুদ্ধাস্ত্র সরবরাহ করে ইউক্রেন। এখন রুশবাহিনীর মূল লক্ষ্য নোভোপাভলিভকা শহর। তারা এখন সে দিকে অগ্রসর হচ্ছে। খেরসনেও জোরদার হামলা চালাচ্ছে মস্কোর বাহিনী।

রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণাত্মক অভিযান সম্মুখসারিতে তীব্র হয়েছে। তবে সাম্প্রতিক হামলার মাত্রাবৃদ্ধি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর বসন্তকালীন আক্রমণের সূচনা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১০

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১১

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১২

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৩

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৪

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৫

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

১৬

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

১৭

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

১৮

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

১৯

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

২০
X