কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৯:০১ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারতে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের অবস্থান। পুরোনো ছবি
ভারতে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের অবস্থান। পুরোনো ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত ২০ পর্যটক নিহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্রের মতে, হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, হামলায় আহতদের সরিয়ে নেওয়ার জন্য সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। টেলিফোনে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হামলাস্থল পরিদর্শন করতে এবং সকল উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি শিগগিরই সকল সংস্থার সাথে একটি জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করার জন্য শ্রীনগরের উদ্দেশে রওনা হবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাহালগামের বৈসরান ভ্যালির উপরের মাঠে গুলির শব্দ শোনা গেছে। এলাকাটি শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে পৌঁছানো যায়। সন্ত্রাসীরা সাধারণ পোশাকে মানুষের সঙ্গে মিশে ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এটি একটি টার্গেটেড হামলা বলেই মনে করা হচ্ছে।

হামলার পরপরই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন যেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন উপস্থিত ছিলেন। এছাড়া সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত এবং কিছু সেনা কর্মকর্তাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, সন্ত্রাসীদের ধরতে বিরাট সন্ত্রাস-বিরোধী অভিযান শুরু করা হয়েছে। পাহালগামে হামলাকারীদের তাদের জঘন্য কাজের কঠিন মূল্য দিতে হবেবলে তিনি হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X