কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠী আসলে কারা?

সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান। পুরোনো ছবি
সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান। পুরোনো ছবি

ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলা চালিয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। গোষ্ঠীটি হামলার পর দায় স্বীকার করেছে। এটি ২০০৮ সালের পর দেশটিতে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। এ ঘটনায় টিআরএফ কারা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

বুধবার (২৩ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গোষ্ঠীটির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) কারা?

গঠন ও পরিচয় : ২০১৯ সালে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) আত্মপ্রকাশ করে। দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘সাউথ এশিয়া টেররিজম পোর্টালের’ তথ্যমতে, এটি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লশকর-ই-তইবার (এলইটি) একটি শাখা।

সামাজিক মাধ্যমে উপস্থিতি : গোষ্ঠীটি অনলাইনে টিআরএফ ‘কাশ্মীর রেজিসটেন্স’ নামে কার্যক্রম চালিয়ে আসছে। পহেলগামে হামলার দায় স্বীকার করে তারা টেলিগ্রাম ও অন্যান্য প্ল্যাটফর্মে বিবৃতি দিয়েছে।

লশকর-ই-তৈয়বার সঙ্গে যোগসূত্র : যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন এলইটিকে ২০০৮ সালের মুম্বাই হামলাসহ ভারত ও পশ্চিমা দেশে একাধিক হামলার জন্য দায়ী করা হয়। টিআরএফকে এ গোষ্ঠীর একটি ‘মুখপাত্র’ হিসেবে বর্ণনা করেছেন বিশ্লেষকরা।

সাউথ এশিয়া টেররিজম পোর্টালের প্রধান অজয় সাহনী জানান, গত কয়েক বছরে এসব গোষ্ঠী তৈরি করা হয়েছে। বিশেষ করে পাকিস্তান যখন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) চাপে পড়ে এবং দেশটি যখন জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকারের চেষ্টা করছিল, তখন এই ধরনের সংগঠনের উত্থান হয়েছে।

টিআরএফের কর্মকাণ্ড

সাহনীর মতে, গোষ্ঠীটির নামে এখন পর্যন্ত বড় কোনও হামলার নজির নেই। তবে তাদের বেশিরভাগ অপারেশনই লশকর-ই-তইবার পরিকল্পিত এবং অনুমোদিত। গোষ্ঠীটি স্থলে যেখানে হামলা চালিয়েছে তার নির্দেশনা দিয়েছে লশকর-ই-তইবা।

ভারতের বক্তব্য কী? ২০২৩ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে জানিয়েছিল, টিআরএফ কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের উপর হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত। এছাড়াও, তারা অস্ত্র ও মাদক চোরাচালান এবং সন্ত্রাসীদের নিয়োগে সক্রিয় ভূমিকা পালন করছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই বছর ধরে টিআরএফ অনলাইনে ভারতপন্থি সংগঠনগুলোর বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে।

পাকিস্তানের অবস্থান কাশ্মীরে সন্ত্রাসীদের সমর্থন এবং অর্থায়নের বিষয়টি অস্বীকার করে আসছে পাকিস্তান। দেশটির দাবি, তারা কাশ্মীর ইস্যুতে কেবল নৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়, কোনও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীরা, পুলিশের বাধা 

নতুন করে গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ

গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

উচ্চশিক্ষার সংকট উত্তরণে ‘নলেজ ইন্ডাস্ট্রি’র স্বীকৃতি অপরিহার্য

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা: প্রধানমন্ত্রী

ফেসবুক স্ট্যাটাসের পর মিলল ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ

বিশ্বকাপে চাঞ্চল্যকর তথ্য: সেনেগালের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

লিন্ডসে গ্রাহামের অসমাপ্ত সিনেট মেয়াদে নিয়োগ পেলেন তার বোন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

১০

নর্দান বিশ্ববিদ্যালয় ছাড়লেন শামীম

১১

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

১২

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১৩

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

১৪

চাকরি দিচ্ছে কারিতাস, বেতন ৫৫ হাজার

১৫

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

১৬

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ট্রাম্পের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব

১৮

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১৯

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

২০
X