কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিয়ে করে জিতে গেলেন ফোরকান

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একজন মুসলিম পুরুষ কোরআনের নির্দেশনা অনুযায়ী একাধিক বিয়ে করতে পারেন, তবে শর্ত হলো—তাকে সব স্ত্রীকে সমান মর্যাদা, অধিকার ও সম্মান দিতে হবে। ভারতের আলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি এক রায়ে এ মন্তব্য করেছেন। মোরাদাবাদের একটি মামলার শুনানিতে বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়ালের একক বেঞ্চ এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।

মামলাটি ফোরকান নামে এক মুসলিম যুবককে কেন্দ্র করে। দ্বিতীয় বিয়ে করার সময় তিনি জানাননি যে তার আগে একটি বিয়ে হয়েছে। পরে দ্বিতীয় স্ত্রী ফোরকান ও আরও দুইজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় পুলিশ চার্জশিট দাখিল করে এবং আদালত অভিযুক্তদের নামে সমন জারি করে।

ফুরকানের আইনজীবী আদালতে বলেন, ওই নারী নিজেই প্রেমের সম্পর্কে জড়িয়েই ফুরকানকে বিয়ে করেছিলেন। ফলে এটি প্রতারণা নয়। এছাড়া মুসলিম পারিবারিক আইনে একজন পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারেন, যদি তিনি সকল স্ত্রীকে সমানভাবে দেখেন। সে হিসেবে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারা (একাধিক বিয়ের ক্ষেত্রে প্রতারণা) এখানে প্রযোজ্য নয়।

আদালত রায়ে বলে, কোরআনে নির্দিষ্ট কারণে ও শর্তসাপেক্ষে বহুবিবাহের অনুমতি দেওয়া হয়েছে। তবে অনেক সময় পুরুষেরা তা নিজের স্বার্থে ব্যবহার করেন, যা অনুচিত। বিচারপতি দেশওয়াল আরও বলেন, মুসলিম সম্প্রদায়ের বিয়ে ও তালাক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত শরিয়ত অ্যাক্ট, ১৯৩৭ অনুযায়ী।

আদালত মন্তব্য করে, যেহেতু ফোরকান এবং তার উভয় স্ত্রী মুসলিম, তাই দ্বিতীয় বিয়েটি বৈধ বলে ধরা যেতে পারে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৬ মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১১

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১২

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৩

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৪

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৫

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৬

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৭

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৮

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৯

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

২০
X