কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের শীর্ষ মাওবাদী নেতা নাম্বালা কেশব রাও নিহত : অমিত শাহ

মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসভারাজু। ছবি : সংগৃহীত
মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসভারাজু। ছবি : সংগৃহীত

ভারতের মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসভারাজু নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘদিন ধরে চলা এই সশস্ত্র আন্দোলনের ইতিহাসে ঘটনাটি এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে চালানো এক অভিযানে ২৭ জন মাওবাদী বিদ্রোহী নিহত হন। অমিত শাহ জানান, নিহতদের মধ্যে রয়েছেন ভারতের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মাওইস্ট (সিপিআই-মাওইস্ট)-এর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও, যিনি সংগঠনের সর্বোচ্চ নেতা ছিলেন।

এক বিবৃতিতে অমিত শাহ বলেন, আজ ছত্তিশগড়ের নারায়ণপুরে আমাদের নিরাপত্তাবাহিনী ২৭ জন ভয়ংকর মাওবাদীকে নির্মূল করেছে। তাদের মধ্যে অন্যতম ছিলেন সিপিআই-মাওইস্টের সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসভারাজু—যিনি ছিলেন সংগঠনের মেরুদণ্ড ও নকশাল আন্দোলনের মূল চালিকাশক্তি।

তিনি আরও বলেন, গত তিন দশকের নকশাল দমন অভিযানে এই প্রথম সাধারণ সম্পাদক পর্যায়ের কোনো শীর্ষ নেতাকে নির্মূল করা সম্ভব হলো। এটি আমাদের নিরাপত্তাবাহিনীর এক বিশাল সাফল্য।

উল্লেখ্য, ভারতের মাওবাদী বিদ্রোহের সূচনা হয়েছিল ১৯৬৭ সালে, জমিদারবিরোধী এক আন্দোলন থেকে। পরে সেটি পরিণত হয় বৃহৎ সশস্ত্র সংঘর্ষে। এ পর্যন্ত দেশটিতে এ সংঘাতে প্রাণ হারিয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ, যার মধ্যে রয়েছেন বিদ্রোহী, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিক।

২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে মাওবাদীদের প্রভাব চরমে পৌঁছায়, যখন তারা ভারতের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডে আধিপত্য বিস্তার করেছিল। তখন তাদের যোদ্ধার সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার।

অমিত শাহ আরও জানান, চলমান অভিযানে ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে ৫৪ জন সন্দেহভাজন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ৮৪ জন আত্মসমর্পণ করেছে।

তিনি বলেন, মোদি সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করতে বদ্ধপরিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১০

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১১

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১২

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৩

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৪

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৫

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৭

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৯

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০
X