কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

২ হাজার ৩৬৯ বাংলাদেশির তালিকা করল ভারত

মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তার দেশ দুই হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সংবাদ সম্মেলনে জয়সওয়াল জানান, আমাদের কাছে ২ হাজার ৩৬৯ জনের একটি তালিকা রয়েছে, যাদের ফেরত পাঠানো প্রয়োজন। ভারত বাংলাদেশকে অনুরোধ করেছে, যেন ভারতে থাকা অবৈধ এসব বাংলাদেশিকে চিহ্নিত করে দ্রুত ফেরত নেওয়ার ব্যবস্থা করে।

মুখপাত্র বলেন, যারা ভারতে অবৈধভাবে অবস্থান করছেন, তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

আমরা বাংলাদেশ সরকারকে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি জানিয়ে মুখপাত্র বলেন, ভারতে অবৈধভাবে অনেক বিদেশি বসবাস করেন, তারা বাংলাদেশি নাগরিক হোক বা অন্য যেকোনো নাগরিক, তাদের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিক আছেন, যাদের দ্রুত নির্বাসন প্রয়োজন।

তিনি বলেন, আমাদের কাছে যে ২ হাজার ৩৬৯ জনের বেশি একটি তালিকা রয়েছে, তাদের মধ্যে অনেকেই কারাভোগ শেষ করেছেন। অনেক ক্ষেত্রে জাতীয়তা যাচাই ২০২০ সাল থেকে ঝুলে আছে।

চলতি মাসের শুরুর দিকে আসামের দক্ষিণ সালমারা জেলায় অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী পরে তাদের দেশে ফেরত পাঠায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X