কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন সিঁদুরে আড়াইশর বেশি ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি মিডিয়ার

ভারতীয় সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা। ছবি : সংগৃহীত
ভারতীয় সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ সংঘাতের পর দুদেশের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভারত-শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলার জেরে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে সীমান্তে সামরিক অভিযান শুরু করে, যার জবাবে পাল্টা আঘাত হানে পাকিস্তান।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির পরও ভারতীয় সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খুলছে না। বরং রাষ্ট্রীয় স্তরে পরিকল্পিতভাবে এই ঘটনা আড়াল করার চেষ্টা চলছে।

সংবাদমাধ্যমটির দাবি, ৭ মে শুরু হওয়া এই অভিযানে লাইন অব কন্ট্রোল বা এলওসি বরাবর ২৫০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন। যদিও ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তার আগেই ঘটে এই বিপুল প্রাণহানি।

একাধিক সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন রাফাল যুদ্ধবিমানের তিনজন পাইলটসহ চারজন পাইলট, ভারতীয় বিমানবাহিনীর সাত সদস্য এবং ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি-টপ পোস্টে অবস্থানরত পাঁচজন সেনা। এছাড়া ৯৩ পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কর্মরত আরও ৯ জন নিহত সেনার নামও মিলেছে, যাদের সবাইকে মরণোত্তর সামরিক সম্মানে ভূষিত করা হবে বলে জানা গেছে।

তালিকায় রয়েছে আদমপুর বিমানঘাঁটিতে নিযুক্ত অত্যাধুনিক এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচ অপারেটরও, যারা ওই হামলায় প্রাণ হারান। তাদের সবাইকে মরণোত্তর সম্মাননা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সামা টিভির ভাষ্য, এই বিপুল ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে না আনলেও, ভারত সরকার একদিকে নিহতদের পুরস্কৃত করছে, অপরদিকে ঘটনাগুলো আড়াল রাখতে নানা কৌশল নিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়, নিহত সেনাদের পরিবারকে চাপ দেওয়া হচ্ছে যেন তারা সামাজিক মাধ্যমে কোনো ছবি বা স্মৃতিচারণা প্রকাশ না করেন। এমনকি পরিবারগুলোকে মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে যেন এ নিয়ে গণমাধ্যমেও কথা না বলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রাফাল বিমানের ধ্বংস, পাঠানকোট ও উদমপুরের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা এবং এস-৪০০ ব্যবস্থার ক্ষতি- এগুলো শুরুতে অস্বীকার করলেও পরে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ জেনারেল ও কূটনীতিক চাপে পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারত সরকার যে ‘নীরব পুরস্কারনীতি’ অনুসরণ করছে, তা মূলত দ্বিমুখী উদ্দেশ্যে পরিচালিত- একদিকে শহীদ সেনাদের পরিবারকে শান্ত রাখা, অপরদিকে জনসাধারণ এবং আন্তর্জাতিক মহলের কাছে সামরিক ব্যর্থতা লুকানো।

যদিও আন্তর্জাতিক ও ভারতীয় কয়েকটি স্বাধীন সংবাদমাধ্যম আগেই নিশ্চিত করেছে যে সীমান্তবর্তী বিভিন্ন কৌশলগত ঘাঁটিতে ভারতীয় বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, তবুও মোদি প্রশাসন এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো স্বীকারোক্তি দেয়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X