কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৯ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুর লাশের পাশে ঢোল বাজিয়ে আরেক বন্ধুর নাচ, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চোখে অশ্রু নিয়ে শেষ যাত্রায় নাচছেন এক ব্যক্তি। ক্যানসার আক্রান্ত বন্ধুকে কথা দিয়েছিলেন তার মৃত্যুতে শোকপালন করবেন না। বরং আনন্দফূর্তি করবেন। বন্ধুকে দেওয়া শেষ কথা রাখলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি মধ্যপ্রদেশের মন্দসৌরের জাওয়াশিয়া গ্রামে সোহনলাল জৈন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত সোহনলাল এবং সেই গ্রামেরই বাসিন্দা অম্বালাল প্রজাপত ছিলেন যেন আত্মার বন্ধু।

বেঁচে থাকাকালীন সোহনলাল বন্ধুকে জানিয়েছিলেন, তার মৃত্যুতে যেন শোকপালন না করা হয়। শবযাত্রা যেন গান বাজিয়ে উল্লাস করতে করতে নিয়ে যাওয়া হয়। সেই কথা রেখেছেন তার বন্ধু অম্বালাল। সোহনলালের মৃত্যুর পর গান বাজিয়ে শবদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি। ঢোলও আনানো হয়। আর সেই গানের তালে নাচতে নাচতে বন্ধুর শবযাত্রায় শামিল হতে দেখা যায় তাকে। সেই ভিডিওটিই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, একটি রাস্তা দিয়ে শবযাত্রা এগিয়ে যাচ্ছে। গম্ভীর মুখে দেহ নিয়ে যাচ্ছেন আত্মীয়-স্বজনেরা। শবযাত্রার ঠিক আগে আগে ঢোল বাজিয়ে যাচ্ছেন একদল মানুষ। মাইকের ব্যবস্থাও করা হয়েছে। গান বাজছে মাইকে। আর সেই গানের তালে তালে নাচছেন লাল গেঞ্জি পরা এক ব্যক্তি, যাকে দেখতেই রাস্তায় ভিড় জমে গেছে।

ইতোমধ্যেই ভাইরাল সেই ভিডিওটি দেখেছেন বহু মানুষ। ভিডিওটি দেখে চোখে অশ্রু এসেছে অনেকের এমনই কমেন্ট দেখা গেছে সেই ভিডিও’র কমেন্টবক্সে। কেউ কেউ আবার বন্ধুকে দেওয়া কথা রাখার জন্য ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

কালবেলা/পিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X