কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভুয়া পুলিশের অফিসে আসল পুলিশের হানা

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

ভারতের নয়ডায় বসে ছয় প্রতারক মিলে চালাচ্ছিলেন ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’-এর অফিস! একেবারে পুলিশের অফিসের মতো সাজানো ছিল অফিসটি। পুলিশের মতোই পোশাক, লোগো এবং পরিচয়পত্র; দপ্তরের সামনে ঝুলছে সরকারি সংস্থার মতো দেখতে সাইনবোর্ড। আন্তর্জাতিক সংস্থার অংশীদারত্বের দাবি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের জাল সার্টিফিকেট দেখিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে টাকা আদায়ই ছিল তাদের মূল উদ্দেশ্য। তাদের জালিয়াতির কারবার এতটাই নিখুঁত ছিল যে, সাধারণ মানুষের পক্ষে আসল-নকলের ফারাক বোঝা প্রায় অসম্ভব ছিল। তবে এই অভিনব প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছে দেশটির গৌতম বুদ্ধ নগর পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চক্রের মূলহোতাসহ ছয়জনকে, যারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। অফিসটি ‘আন্তর্জাতিক পুলিশ এবং অপরাধ তদন্ত ব্যুরো’ নামে পরিচিত ছিল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। রবিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, অভিযুক্তরা পুলিশের মতো রঙ ও লোগো দিয়ে সাজানো একটি অফিস থেকে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। অফিসটি দেখে যে কেউ ভাবতে পারেন এটি কোনো সরকারি তদন্ত সংস্থা। পুলিশ আরও জানায়, প্রতারকরা ভুয়া নথিপত্র ও প্রশংসাপত্র তৈরি করে একটি ওয়েবসাইট পরিচালনা করছিল। এই চক্রটি নিজেদের প্রভাবশালী প্রমাণ করতে কেন্দ্রীয় সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রণালয় এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের নামে জাল সার্টিফিকেট তৈরি করেছিল। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও নিজেদের ক্ষমতা জাহির করতে ইন্টারপোল, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এমনকি যুক্তরাজ্যে তাদের শাখা থাকার মতো চোখ ধাঁধানো দাবি করত তারা। অনুদান সংগ্রহের জন্য তৈরি করা হয়েছিল একটি ওয়েবসাইটও। মানুষের বিশ্বাস অর্জনের জন্য তাদের কাছে ছিল একাধিক প্রেস ও মানবাধিকার কর্মীর নকল পরিচয়পত্র এবং সরকারি দেখতে রাবার স্ট্যাম্প। সেন্ট্রাল নয়ডার ডিসিপি শক্তি মোহন অবস্থি জানান, প্রায় ১০ দিন ধরে তাদের কার্যক্রম চলছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথি, পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের চেক বই, এটিএম কার্ড, মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X