কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সীমান্ত অবকাঠামো

২-৩ বছরের মধ্যেই চীনকে টপকে যাবে ভারত

লাদাখ ও অরুণাচল ঘিরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। ছবি : সংগৃহীত
লাদাখ ও অরুণাচল ঘিরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ভারত। ছবি : সংগৃহীত

সীমান্ত বরাবর অবকাঠামো উন্নয়নের দিক থেকে আগামী দু-তিন বছরের মধ্যে চীনকে টপকে ভারত এগিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী। ভারতের সীমান্ত এলাকায় সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে এই বিআরও।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলাপকালে এসব কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী।

এক সপ্তাহ পর সীমান্তবর্তী ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২ হাজার ৯৪১ কোটি রুপি ব্যয়ে বিআরও কর্তৃক নির্মিত ৯০টি অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসব প্রকল্পের উদ্বোধনের আগমুহূর্তে সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়ন নিয়ে এ মন্তব্য করেছেন বিআরওপ্রধান।

বার্তা সংস্থা এএনআইকে রাজীব চৌধুরী বলেন, আগামী ১২ সেপ্টেম্বর দেশবাসীকে ৯০টি প্রকল্প উপহার দেওয়া হবে। এদের মধ্যে ২৬টি লাদাখে এবং ৩৬টি অরুণাচলের। তাই আমাদের সম্পূর্ণ মনোযোগ এই দুটি রাজ্য ঘিরে। আমরা এই দুটি রাজ্যে চীনকে হারাতে অনেক অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই আমরা এটি করতে পারব।

১২ সেপ্টেম্বর ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ২২টি রাস্তা, ৬৩টি সেতু, অরুণাচল প্রদেশে একটি টানেল ও দুটি কৌশলগত বিমানঘাঁটি উদ্বোধন করবেন।

বিআরওপ্রধান বলেন, এটি জাতির জন্য দুর্দান্ত মুহূর্ত। সীমান্ত এলাকায় এত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি আমাদের সেনাবাহিনীর নিরাপত্তা সক্ষমতা বাড়াবে যাতে তারা যত দ্রুত সম্ভব সেনা মোতায়েন করতে পারে এবং যে কোনো সংকটময় পরিস্থিতির উদ্ভব হলে যথাযথ ব্যবস্থা নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বাংলাদেশিদের জন্য অবশেষে ভারতের পর্যটন ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১০

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১১

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১২

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৪

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৫

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৬

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৭

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৮

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X