মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:০৩ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি ও উন্নয়ন শুরু করেছে ভারত। শুক্রবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রাজনাথ সিং জানান, গত মে মাসে তিনি পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের (এএমসিএ) প্রোটোটাইপ অনুমোদন দিয়েছেন। এটিকে তিনি ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা ভারতেই বিমানের ইঞ্জিন তৈরির জন্য এগিয়ে যাচ্ছি এবং এ ক্ষেত্রে ফরাসি একটি কোম্পানির সহযোগিতা নিচ্ছি।

যদিও তিনি কোম্পানির নাম প্রকাশ করেননি, ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে প্রতিষ্ঠানটি হলো সাফরান। কয়েক দশক ধরে বিমান ও প্রতিরক্ষা খাতে ভারতে কাজ করছে ফরাসি এই প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি।

বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ ভারত সামরিক বাহিনী আধুনিকীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশটি স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদন বাড়াতেও বিশেষ উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে—যার মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে গঠিত ‘কোয়াড জোট’ উল্লেখযোগ্য।

এর আগে চলতি বছরের এপ্রিলে ভারত ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র : দ্য হিন্দু, ইকোনমিক টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১০

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১১

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১২

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৩

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৪

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৫

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৬

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৭

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৮

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৯

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

২০
X