বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ওড়িশায় ভারী বৃষ্টি, ভূমিধসে নিহত ২

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গজপতি জেলার বাসতিগুড়া গ্রামের ত্রিনাথ নায়েক ও মেরিপল্লী গ্রামের লক্ষণ নায়েক। খবর এনডিটিভি

জেলা প্রশাসক এক্সে দেওয়া পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নিহতদের পরিবারকে প্রতিজনকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকির জন্য বাণিজ্য ও পরিবহন মন্ত্রীকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রবল বৃষ্টিতে গজপতি, রায়াগাদা ও কোরাপুট জেলার একাধিক স্থানে ভূমিধস, জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটেছে। গজপতির পুলিশ সুপার জতীন্দ্র কুমার পান্ডা জানিয়েছেন, রাতে ভারি যন্ত্রপাতি ব্যবহার করে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কয়েকটি এলাকায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আরেকজনকে আজ সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে রায়াগাদা ব্লকে ভূমিধসের পর থেকে ৭০ বছর বয়সী কার্তিকা শাবারা ও তার ছেলে রাজীব শাবারা নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে অভিযান চলছে।

ভারতের আবহাওয়া বিভাগ ওড়িশার বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। স্থানীয় প্রশাসনের দাবি, আগাম পদক্ষেপ নেওয়ায় প্রাণহানি আরও বেশি হওয়া থেকে রক্ষা পাওয়া গেছে।

উদ্ধারকাজ এখনো চলছে, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X