কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক

লাইবারম্যান ও ইরানে হামলার পুরোনো ছবি : সংগৃহীত
লাইবারম্যান ও ইরানে হামলার পুরোনো ছবি : সংগৃহীত

‘যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান। এ জন্য তেহরান প্রস্তুতি নিচ্ছে। এবারের হামলা হবে আকস্মিক। আসন্ন সুক্কুত উৎসবে মাতোয়ারা থাকার সময়ই ইরান হামলা করে বসতে পারে।’ এমন আশঙ্কায় আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে চান ইসরায়েলের বিরোধীদলীয় এমপি আভিগদর লাইবারম্যান। তার দাবি, হামলার আশঙ্কা যারা আমলে নেবে না তারা ভুল করবেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরোধীদলীয় এমপি আভিগদর লাইবারম্যান শুক্রবার সতর্ক করে বলেছেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে, তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে। ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে। সাবধান থাকুন এবং আশ্রয়কেন্দ্রের কাছে থাকুন।

আসন্ন সুক্কুত উৎসবের সময় ইসরায়েলিদের ওপর হামলা হতে পারে। গত জুনের যুদ্ধের পর ইরান আরও সক্ষম হয়ে উঠছে। তাই তিনি সবাইকে আশ্রয়কেন্দ্রের কাছে থাকার সরকারিভাবে পরামর্শ দেওয়া উচিত বলে মনে করেন।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী— আইডিএফের হোম ফ্রন্ট কমান্ড বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছে, আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার কোনো নির্দেশনা আপাতত তারা দিচ্ছেন না। কোনো পরিবর্তন এলে পরবর্তীতে জানানো হবে।

এ ছাড়া প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও সমালোচনা করেছেন।

লাইবারম্যান আরও বলেছেন, এবার মনে হচ্ছে, ইরানিরা আমাদের চমকে দিতে চাইছে। এ কারণে বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আবারও চালু করেছে।

সুক্কুত উৎসব সোমবার রাত থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী চলবে। উৎসব ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ইরানের হামলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেনে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X