কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। ছবি : কালবেলা
ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবাহ এলাকা থেকে তন্ময় মনি দাসের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সকালে একই দুর্ঘটনায় নিখোঁজ অঙ্কিতা রানী দাসের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

শিশু তন্ময় চন্দ্র দাস (৯) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে। অঙ্কিতা মনি দাস (৪) একই এলাকার হিজলতলীর প্রভাস মনি দাসের মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন তারা। নৌকায় মোট ১৮ জন যাত্রী ছিলেন। নদীর ঘাটের দিকে যাওয়ার পথে অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে যায়। এ সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে সাঁতরে তীরে ওঠেন বা অন্য নৌকায় উঠে রক্ষা পান। তবে দক্ষিণ হিজলতলী এলাকার স্বপন সরকারের মেয়ে অঙ্কিতা (৫) ও একই এলাকার তাপস দাসের ছেলে তন্ময় (৮) পানিতে তলিয়ে যান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিখোঁজ হয় দুই শিশু। গতকাল অঙ্কিতা রানী দাসের মরদেহ উদ্ধার করা হয়েছিল। আজ তন্ময় মনি দাসের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৬

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৭

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৮

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৯

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

২০
X