কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

দিল্লি বিমানবন্দরে অবতরণে বাধা, ঘুরিয়ে দেওয়া হলো ১৫ ফ্লাইট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের দিল্লি বিমানবন্দর থেকে ১৫টি ফ্লাইট পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৮টি ফ্লাইট জয়পুরে, ৫টি লক্ষ্ণৌতে ও ২টি চণ্ডীগড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় একজন কর্মকর্তা দ্য ট্রিবিউন ইন্ডিয়াকে জানান, মঙ্গলবার রাজধানীতে ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লি বিমানবন্দরে ১৫টি ফ্লাইটের পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় রাজধানীর বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ দিল্লির জন্য হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে। অঞ্চলটিতে হালকা বজ্রপাতসহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এর ফলে সৃষ্ট দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া বিভাগ।

ওই কর্মকর্তা জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণ ঝুঁকিপূর্ণ ছিল। তাই কর্তৃপক্ষকে জরুরি সিদ্ধান্ত নিতে হয়েছে। ১৫টি ফ্লাইটের মধ্যে আটটি জয়পুরে, পাঁচটি লক্ষ্ণৌতে এবং দুটি চণ্ডীগড়ে নিরাপদে অবতরণ করেছে।

ইন্ডিগো এক্স-তে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে একটি পোস্টে বলেছে, দিল্লিতে এই মুহূর্তে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে বিমানের সময়সূচিতে কিছু অস্থায়ী ব্যাঘাত ঘটছে। আপনি যদি আজ ভ্রমণ করেন, তাহলে অনুগ্রহ করে সম্ভাব্য বিলম্ব সম্পর্কে সচেতন থাকুন এবং আপনার যাত্রার জন্য অতিরিক্ত সময় হাতে রাখুন। বিশেষ করে যানবাহন স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে চলছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বিমানে তুলে নেব।

বিকেল ৪টা ৪১ মিনিটে এয়ার ইন্ডিয়া এক্স-তে পোস্টে বলেছে, মঙ্গলবার দিল্লিতে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই সেখান থেকে আসা বা অবতরণের শিডিউল থাকা বিমান চলাচলে প্রভাব পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১১

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১২

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৩

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৪

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৫

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৬

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৭

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৮

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

২০
X