কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টারে দুর্ঘটনা, ভিডিও প্রকাশ

দুর্ঘটনার কবলে হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
দুর্ঘটনার কবলে হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। হেলিকপ্টারটি অবতরণের সময় কেরালার পাঠানমথিত্তার রাজীব গান্ধী স্টেডিয়ামে দুর্ঘটনার কবলে পড়ে।

বুধবার (২২ অক্টোবর) শবরীমালা মন্দির পরিদর্শন শেষে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টার অবতরণের জন্য স্টেডিয়ামটিকে শেষ মুহূর্তে নির্বাচিত করা হয়। রাতারাতি তৈরি করা কংক্রিট হেলিপ্যাডটি তখনো পুরোপুরি সেট হয়নি। ফলে হেলিকপ্টারের ভার সইতে না পেরে পৃষ্ঠটি ধসে পড়ে। এতে হেলিকপ্টারের একটি চাকা আটকে যায় এবং সামান্য একদিকে হেলে পড়ে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ছুটে এসে হেলিকপ্টারটিকে নিরাপদে তোলার চেষ্টা করেন। সম্মিলিত প্রচেষ্টায় সেটিকে ভূগর্ভস্থ একটি জলাধার থেকে সরিয়ে আনা সম্ভব হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, মূলত পাম্বার কাছে নীলাক্কালে হেলিকপ্টার অবতরণের পরিকল্পনা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে পাঠানমথিত্তার স্টেডিয়ামে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রপতি মুর্মু বর্তমানে দক্ষিণ ভারতের চার দিনের সফরে রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তিরুবনন্তপুরমে পৌঁছান এবং পরে পাঠানমথিত্তা জেলায় যান। এ এলাকাটিতেই শবরীমালা মন্দির অবস্থিত। বুধবার তিনি মন্দির পরিদর্শন ও আরতিতে অংশ নেন বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X