কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবার পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করল কলেজছাত্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক কলেজছাত্র তার বাবার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করেছে। পুরোনো ঝগড়ার প্রতিশোধ নিতে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতের অভিজাত শহর গুরুগ্রামের সেন্ট্রাল পার্ক রিসোর্টস এলাকার এক অ্যাপার্টমেন্টে শনিবার (৮ নভেম্বর) রাতে ঘটে চাঞ্চল্যকর এ ঘটনা। পুলিশের তথ্য অনুযায়ী, একাদশ শ্রেণির ওই ছাত্র তার বাবার লাইসেন্সধারী পিস্তল ব্যবহার করে সহপাঠীকে গুলি করে। এ সময় অভিযুক্তের সঙ্গে আরেক সহপাঠীও উপস্থিত ছিল।

গুলিবিদ্ধ ১৭ বছর বয়সী ছাত্রকে গুরুতর অবস্থায় মেডান্তা নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই অভিযুক্ত ছাত্রকেই আটক করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকদিন আগের এক ঝগড়ার প্রতিশোধ নিতেই তারা সহপাঠীকে ডেকে নিয়ে আসে। তিনজনই একই এলাকার একটি স্কুল-কাম-কলেজের ছাত্র।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ অনুযায়ী, মূল অভিযুক্ত তার ছেলেকে ফোন করে দেখা করতে বলে। প্রথমে রাজি না হলেও, পরপর ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয়। অভিযুক্ত নিজেই মোটরবাইকে করে তাকে অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে পৌঁছেই আরেক বন্ধু আগেই উপস্থিত ছিল। এরপর অভিযুক্ত তার বাবার পিস্তল দিয়ে সরাসরি সহপাঠীকে লক্ষ্য করে গুলি করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৭০টি জীবন্ত গুলি এবং একটি খালি খোসা উদ্ধার করেছে। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে গুরুগ্রাম পুলিশ লাইসেন্সধারী অস্ত্রের মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে, শিশু ও কিশোরদের নাগালের বাইরে অস্ত্র রাখার জন্য।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X