কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বিমানে ক্রুর হাত ধরে টানাটানি, যাত্রী গ্রেপ্তার

বিমানে যাত্রীদের মাঝে এক ক্রু। ছবি : সংগৃহীত
বিমানে যাত্রীদের মাঝে এক ক্রু। ছবি : সংগৃহীত

বিমানে ক্রুর হাত ধরে টানাটানি করেছেন এক যাত্রী। আর তাতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও যাত্রীর দাবি, ওই ক্রু তার পূর্বপরিচিত এবং ঘনিষ্ঠ বন্ধু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এয়ার এশিয়ার একটি বিমানে এ ঘটনা ঘটে। ওই যাত্রী তখন মাতাল ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর ভারতের গোয়ায় বিমানটি উড্ডয়নের আগমুহূর্তে এমন ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম নিখিল কুমার (৪০)। তিনি বিমানে ক্রুর হাত ধরে টানাটানি এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় বিমানের বাকি যাত্রীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেন। ওই যাত্রীর আচরণে বিব্রত হন ক্রু। পরে বিষয়টি তার বাকি সহকর্মীদের জানালে তারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে বর্তমানে ওই ব্যক্তি জামিনে রয়েছেন।

এর আগে ভারতীয় এক বিমানে একজন নারীকে যৌন হয়রানির অভিযোগে ৪৭ বছর বয়সি এক অধ্যাপককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান, ওই নারী এবং অধ্যাপক বিমানে পাশাপাশি সিটে ছিলেন। বিমানটি দিল্লি থেকে সকাল সাড়ে ৫টার দিকে উড্ডয়ন করে। এরপর সেটি মুম্বাইয়ে অবতরণের কিছুক্ষণ আগে ওই ব্যক্তি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।

ওই নারী অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি কেবিন ক্রুদের অবহিত করলে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

১০

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকবেন সেই বিতর্কিত রেফারি

১১

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

১২

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

১৪

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

১৫

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

১৬

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

১৭

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৮

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

১৯

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

২০
X