কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৫:১০ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিছানায় টাকা রেখে স্ত্রী-সন্তানের সঙ্গে সেলফি, বিপাকে পুলিশ কর্মকর্তা 

 ভারতে বিছানায় টাকা রেখে স্ত্রী-সন্তানের সঙ্গে সেলফি তুলে বিপাকে পড়েছেন পুলিশ কর্মকর্তা। ছবি : সংগৃহীত
 ভারতে বিছানায় টাকা রেখে স্ত্রী-সন্তানের সঙ্গে সেলফি তুলে বিপাকে পড়েছেন পুলিশ কর্মকর্তা। ছবি : সংগৃহীত

ভারতে বিছানায় টাকা রেখে স্ত্রী-সন্তানের সঙ্গে সেলফি তুলে বিপাকে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ের ওই পুলিশ কর্মকর্তার নাম রমেশচন্দ্র সাহানি। এই ঘটনায় তাকে অন্যত্র বদলি করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিছানার ওপর আধশোয়া আছেন রমেশ। পাশে স্ত্রী ও পুত্র-কন্যা। তাদের মাঝে স্তূপ করে রাখা বান্ডিল বান্ডিল টাকা। ওই বিশাল টাকার স্তূপে মোট ১৪ লাখ টাকা ছিল বলে জানায় পুলিশ। নোটের বান্ডিল নিয়ে রমেশের স্ত্রী-সন্তানদের ছবি ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আত্মপক্ষ সমর্থন করে রমেশ জানিয়েছেন, ছবিটি ২০২১ সালের ১৪ নভেম্বর তোলা হয়েছিল। একটি পারিবারিক সম্পত্তি বিক্রি করে তিনি ওই টাকা পেয়েছিলেন বলে দাবি করেছেন রমেশ।

এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে উন্নাওয়ের এক পুলিশ কর্তা সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে বলেছেন, ‘ওই অফিসারের পরিবারের একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ওই পুলিশ আধিকারিকের স্ত্রী এবং তার সন্তানদের নোটের বান্ডিল নিয়ে বসে থাকতে দেখা গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ওই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X