কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চালক ছাড়াই ট্রেন চলল ৭০ কিলোমিটার!

থামার আগে পাঁচটি স্টেশন অতিক্রম করেছে ট্রেনটি। ছবি : সংগৃহীত
চালক ছাড়াই ট্রেন চলল ৭০ কিলোমিটার!

কোনো চালক ছাড়াই চলছিল ট্রেনটি। শুধুই চলেনি, একে একে পার হয়েছে পাঁচটি স্টেশন। এ সময় চালকবিহীন ট্রেনটি অতিক্রম করেছে মোট ৭০ কিলোমিটার দূরত্ব। এরপরই ট্রেনটিকে থামান রেল কর্মকর্তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর বিবিসির।

এই ঘটনাটি ঘটেছে ভারতে। তবে ট্রেনটি কোনো যাত্রী ট্রেন নয়। এটি ছিল একটি মালবাহী ট্রেন। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা পিটিআইকে ভারতীয় কর্মকর্তারা বলেছেন, রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিট থেকে রাত ৯টার মধ্যে এই ঘটনা ঘটেছে। মালবাহী ট্রেনটি চালক ছাড়াই জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত চলেছিল।

৫৩ বগির এই মালবাহী ট্রেনটি চিপ পাথর বহন করছিল। জম্মু থেকে পাঞ্জাবে যাওয়ার কথা ছিল ট্রেনটির। পথিমধ্যে রেলের কর্মী পরিবর্তন করতে কাঠুয়ায় যাত্রাবিরতি দেওয়া হয়। এরপর ট্রেন ছেড়ে গেলেও এতে আর কোনো চালক ছিলেন না।

কর্মকর্তারা বলছেন, ট্রেনের চালক ও তার সহকারী নেমে যাওয়ার পর এটি রেলপথের ঢালে নামতে শুরু করে। এরপর ট্রেনটি প্রায় ১০০ কিলোমিটার ঘণ্টা বেগে চলেছিল এবং থামার আগে প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করেছে। বিষয়টি নজরে আসতেই রেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়।

ভারতীয় কর্মকতারা পিটিআইকে বলেন, এক রেল কর্মকর্তা ট্রেনটি থামাতে রেললাইনে কাঠের ব্লক রাখেন। কাঠের ব্লক ট্রেনের গতি কমাতে সাহায্য করেছে। একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি।

ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে থামার পরও ট্রেনটি কীভাবে চলতে শুরু করল তা জানার চেষ্টা করছেন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X