কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আগুনের ভয়ে ট্রেন থেকে নামতেই পিষে দিল অন্য ট্রেন

দুর্ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি : সংগৃহীত

চলন্ত ট্রেনে আগুনের খবর ছড়িয়ে পড়ে। তা থেকে বাঁচতে চেইন টেনে ট্রেন থামান যাত্রীরা। এরপর নেমে রেললাইনে হাঁটার সময় অপর ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যাত্রীদের। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধবার রাতে পূর্ব রেলের আসানসোলের বিদ্যাসাগর ও কাশিটার স্টেশনের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনা ঘটেছে। সেখানে অঙ্গ এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন লাগার ভুয়া খবর ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীরা চেইন টেনে ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটার সময় অপর ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

অন্যদিকে ঝাড়খণ্ডের জামতাড়ায় অপর ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সেখানে দুর্ঘটনায় ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলওয়ের কর্মকর্তারা। এছাড়া এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, দুটি দুর্ঘটনাকে এক করে দেখা হচ্ছে। কিন্তু এগুলোর মধ্যে কোনো মিল নেই। অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার ঘটনাটি গুজব ছিল। এরপর ট্রেনের ভিতরে কেউ চেইন টানলে জামতাড়ার কাছে ট্রেনটি থেমে যায়। এ সময় উল্টো দিকের লাইন ধরে একটি লোকাল ট্রেন আসছিল। সেই ট্রেনে লাইন ধরে হাঁটা দুই ব্যক্তি কাটা পড়েন।

তিনি জানান, কোথাও আগুন লাগার ঘটনা ঘটেনি। কি কারণে এসব ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X