কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলবাস উল্টে ৬ শিশু নিহত, চালক মাদকাসক্তের অভিযোগ

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত

ঈদের ছুটির মধ্যেই খোলা ছিল স্কুল। আর সেই স্কুলের বাস মাদকাসক্ত চালকের হাতে পড়েছে। এরপর এটি নিয়ন্ত্রণ হারিয়ে ছয় শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে করে ছয় শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আর ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের নারনাউল জেলার উহানি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বাসটি জিএল পাবলিক স্কুলের বাস। স্কুলটি ঈদুল ফিতরের ছুটির সময়েও খোলা ছিল। সকালে শিক্ষার্থীদের নিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আহত ১২ শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুজনকে রোহতাক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কর্মকর্তারা জানান, পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। কাগজপত্র থেকে দেখা যাচ্ছে, বাসটির ফিটনেস সার্টিফিকেট আরও ছয় বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

নারনাউল জেলা শিক্ষা কর্মকর্তা অজিত সিং সাওয়ান হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ধারণা করা হচ্ছে বাসের চালক মাতাল ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X