শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৯ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পার্কে ডেকে তরুণীকে খুন, যেভাবে বদলা নিলেন মা

পার্কে ডেকে তরুণীকে খুন। প্রতীকী ছবি
পার্কে ডেকে তরুণীকে খুন। প্রতীকী ছবি

তরুণীকে পার্কে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করেন সাবেক প্রেমিক। সেই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই কন্যার হত্যাকারীকে ইট দিয়ে থেঁতলে খুন করেছেন এক নারী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম অনূষা। তিনি জেপি নগরের সাকাম্বারি নগরের বাসিন্দা। আর নিহত খুনির নাম সুরেশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বাড়ির অদূরে পার্কে অনূষাকে দেখা করতে ডাকেন সাবেক প্রেমিক সুরেশ। ‘শেষ বারের মতো দেখা করতে চাইলে’ কথামতো পার্কে যান অনূষা। এরপর আচমকা তাকে ছুরিকাঘাতে করেন সাবেক প্রেমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনূষার।

অনূষার সঙ্গেই পার্কে গিয়েছিলেন তার মা। প্রথমে মেয়ের ওপর হামলা ঠেকানোর চেষ্টা করেন তিনি। পরে হাতের সামনে ইট পেয়ে সেই ইট দিয়েই সুরেশের মাথায় একের পর এক আঘাত করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরেশের।

পুলিশ জানিয়েছে, বয়স্কদের দেখাশোনার কাজ করতেন অনূষা। তার মায়ের অভিযোগ, সুরেশ প্রতিনিয়তই উত্ত্যক্ত করতেন অনূষাকে। ঘটনার কয়েক ঘণ্টা আগে পুলিশের কাছে সুরেশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সুরেশকে ডেকে পাঠায় পুলিশ। তাকে দিয়ে মুচলেকা দেওয়ানো হয় অনূষাকে উত্ত্যক্ত করবেন না।

পুলিশে অভিযোগ দায়ের হওয়ার আরও কয়েক ঘণ্টা পর বিকালের দিকে অনূষাকে পার্কে দেখা করতে ডেকে খুন করেন সুরেশ।

পুলিশ আরও জানিয়েছে, পার্কের ভেতরে সুরেশ ও অনূষা তর্কে জড়িয়ে পড়েন। পার্কের বাইরে দাঁড়িয়ে ছিলেন অনূষার মা গীতা। হঠাৎ তিনি অনূষার চিৎকার শুনতে পেয়ে পার্কের ভেতরে ছুটে এসে দেখেন সুরেশ তার মেয়েকে কোপাচ্ছেন। সুরেশকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন গীতা।

একপর্যায়ে পার্কের ভেতরে থাকা ইট দিয়ে সুরেশের মাথায় আঘাত করেন। সুরেশ পড়ে গেলে তার মাথায় একের পর এক আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরেশের। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গীতাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X