কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলের আলোয় সিজারের চেষ্টা, অতঃপর…

হাসপাতালে মোবাইল ফোনের আলোয় অস্ত্রোপচারের চেষ্টা চলছে। ছবি : সংগৃহীত
হাসপাতালে মোবাইল ফোনের আলোয় অস্ত্রোপচারের চেষ্টা চলছে। ছবি : সংগৃহীত

হাসপাতালে বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের আলোয় শুরু করা হয় সিজারিয়ান অস্ত্রোপচার। কিন্তু তা সফল হয়নি। এতে গর্ভে থাকা শিশুর সঙ্গে মারা গেলেন প্রসূতিও।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিইয়ার এক প্রতিবেদনে বলা হয়, হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইতে।

জানা যায়, আগ থেকেই হাসপাতালের চিকিৎসার বেহাল দশা। নেই পর্যাপ্ত সরঞ্জাম এবং চিকিৎসক। বিদ্যুৎ চলে গেলে এক প্রকার অচল হয়ে পরে সম্পূর্ণ হাসপাতাল।

ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ এপ্রিল খুসরুদ্দিন আনসারি নামের শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি তার স্ত্রী সাহিদুনকে প্রসবের জন্য সুষমা স্বরাজ মেটারনিটি হোমে ভর্তি করিয়েছিলেন।

প্রসূতির পরিবারের অভিযোগ, সেই দিন সকাল থেকেই বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল হাসপাতালটি। এমনকি তিন ঘণ্টা ধরে জেনারেটরও চালানো হয়নি।

এই অবস্থাতেই সকাল ৭ টার দিকে ঐ প্রসূতি নারীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান কর্মরত ডাক্তাররা। অস্ত্রোপচার শুরু হয় মোবাইলের আলোতেই।

এর ঘণ্টাখানেক বাদেই চিকিৎসকরা জানান, প্রসবের সময় শিশুটির মৃত্যু হয়েছে। এমনকি অতিরিক্ত রক্তপাতের কারণে মাকেও বাঁচানো সম্ভব হয়নি বলে জানানো হয় সাহিদুনের পরিবারের সদস্যদের।

পরিবারের অভিয়োগ, তাদের অনুমতি ছাড়াই সি-সেকশন করতে শুরু করেছিলেন চিকিৎসকেরা। শুধু সাহিদুনের নয়, আরও এক প্রসূতির আস্ত্রোপচারও মোবাইলের লাইটে হয়েছে বলে জনান তারা।

প্রমাণ হিসেবে বিএমসির কাছে ভিডিও ও ছবি পাঠিয়েছেন ভুক্তভোগীরা।এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X