কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৮:৪৪ এএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

রোদে ছায়া দিতে রাস্তায় সবুজ শামিয়ানা, প্রশংসায় ভাসছে কর্তৃপক্ষ

পুদুচেরিতে রাস্তায় টানানো হয়েছে সবুজ শামিয়ানা। ছবি : সংগৃহীত
পুদুচেরিতে রাস্তায় টানানো হয়েছে সবুজ শামিয়ানা। ছবি : সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ ও দক্ষিণপূর্ব-এশিয়ার দেশগুলোতে চলছে তীব্র তাপপ্রবাহ। বিশেষ করে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান ও থাইল্যান্ড তীব্র তাপপ্রবাহ মোকাবিলা করছে।

তাপপ্রবাহ এতই বেশি যে, ঘরের বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে সব বয়সী মানুষের জন্য। শিশুদের সুরক্ষার কথা চিন্তা করে এরই মধ্যে বিভিন্ন দেশে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। তীব্র রোদে ঘরের বাইরে না বেরোতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এমন পরিস্থিতিতে পথচারীদের আরাম দিতে অভিনব উপায় বের করেছে দক্ষিণ ভারতের পুদুচেরি শহর কর্তৃপক্ষ। সেখানে ব্যস্ত সড়কের ট্রাফিক সিগন্যালগুলোতে টানিয়ে দেওয়া হয়েছে সবুজ রঙের শামিয়ানা। এর ফলে মোটরসাইকেল, ভ্যান, রিকশার মতো খোলা যানবাহনগুলোর আরোহীদের ভয়ংকর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। তারা সিগনাল ছাড়ার অপেক্ষা করছেন সবুজ ছায়ায়। খবর ইন্ডিয়া টুডে ও এনডিটিভির।

পুদুচেরি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের এই অভিনব উদ্যোগের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পুদুচেরির একটি রাস্তায় দুই চাকার যানবাহনের আরোহীরা সবুজ শামিয়ানার নিচে দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যাল ছাড়ার জন্য অপেক্ষা করছেন। পথচারীদের আরামের জন্য শামিয়ানা টানানো হয়েছে অন্য রাস্তাগুলোতেও।

তীব্র তাপপ্রবাহের মধ্যে পুদুচেরি কর্তৃপক্ষের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। ভারতের অন্যান্য শহরগুলোতেও এই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

একজন সামাজিক যোগাযোগ ব্যবহারকারী লিখেছেন, এখানে একটি কৌশল দেখুন। পথচারী পারাপারের অর্থাৎ জেব্রা ক্রসিং প্রায় ১০ ফুট আগে ছায়া শেষ হচ্ছে। ফলে প্রখর রোদ এড়ানোর জন্য হলেও গাড়িচালকরা পথচারীদের পথে বাধা হবেন না।

আরেকজন বলেছেন, অসাধারণ উদ্যোগ! প্রশাসনের প্রতি শুভেচ্ছা। আশা করি অনেক নেতা ও প্রশাসক এটি থেকে অনুপ্রাণিত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X