রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার নাটক সাজিয়ে এক ট্রাক টমেটো ছিনতাই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর টমেটো উৎপাদন কম হয়েছে। এর ফলে দেশটিতে টমেটোর দাম অস্বাভাবিক রকম বেড়েছে। দাম বেড়ে যাওয়ার পর টমেটো নিয়ে ঘটেছে নানা কাণ্ড।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, দেশটিতে এক ট্রাক টমেটো ছিনতাই করেছেন এক দম্পতি। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৮ জুলাই এই টমেটো ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওইদিন আড়াই টন টমেটো নিয়ে বেঙ্গালুরুর চিত্রদুর্গ জেলার চিক্কাজালা থেকে কোলার যাচ্ছিলেন ট্রাকচালক মাল্লেশ। তখন পথিমধ্যে গাড়ি দিয়ে তাকে থামান ওই দম্পতি। তারা অভিযোগ করেন মাল্লেশ তাদের গাড়িতে ধাক্কা দিয়েছেন। এ অভিযোগে তারা তার কাছে ক্ষতিপূরণও দাবি করেন। কিন্তু তা দিতে অস্বীকৃতি জানানোয় মাল্লেশকে মেরে ট্রাক নিয়ে চম্পট দেন তারা। ওই দম্পতি আসলে একটি ডাকাত চক্রের সদস্য ছিলেন।

টমেটোর ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত দম্পতির বাড়ি তামিল নাড়ুর ভেলোরে। তারা ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানান চালক। এরপর শনিবার (২২ জুলাই) তথ্য-প্রযুক্তিসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করে তাদের আটক করা হয়।

বর্তমানে ভারতে প্রতি কেজি টমেটো ১০০ রুপিতে বিক্রি হচ্ছে। সে হিসেবে ছিনতাইকৃত টমেটোর দাম ছিল আড়াই লাখ রুপি।

সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X