কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিষাক্ত মদপানে নারীসহ ৩৭ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে নারীসহ ৩৭ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও ১০ জন। আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অবস্থাও খুব একটা ভালো নয়। তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনে কাল্লাকুরিচিতে বিষাক্ত মদপানকারীরা একে একে অসুস্থ হয়ে হাসপাতালে আসতে থাকে। যা রীতিমতো রাজ্যজুড়ে আতঙ্ক ছড়ায়।

কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিক সিআইডি ও অন্যান্য সংস্থাকে তদন্তের নির্দেশ দেয়।

প্রাথমিক তদন্তে এক মদ বিক্রেতাকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। বাজেয়াপ্ত করা হয়েছে ২০০ লিটার অবৈধ মদ।

মৃতদের পরিবারের অভিযোগ, ওই মদ খাওয়ার পরই বমি করতে শুরু করেন তারা। শুরু হয় পেটে ব্যথা। দ্রুত হাসপাতালে নিলেও তাদের বাঁচানো যায়নি।

পুলিশ বলছে, ওই মদে মিথানল বেশি মাত্রায় মেশানো হয়েছিল। এ কারণেই তা বিষে পরিণত হয়। বিক্রেতা অবৈধভাবে তা বিক্রি করে। ঠিক কতজন তা পান করেছে তা এখনো নিশ্চিত না।

এ বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এক্স-এ লিখেছেন, ‘কাল্লাকুরিচিতে ভেজাল মদ খেয়ে মানুষের মৃত্যুর খবরে আমি মর্মাহত। এই অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে মদকাণ্ড রাজ্যজুড়ে তোলপাড়। কাল্লাকুরিচি জেলার পুলিশ সুপার সময় সিং মিনাকে বরখাস্ত করা হয়েছে। জেলার কালেক্টর শ্রাবণ কুমার জাটাবথকে বদলি করা হয়েছে।

সমালোচনার ঝড় উঠেছে রাজনীতির মাঠে। বিরোধীরা ক্ষমতাসীনদের তীব্র ভাষায় আক্রমণ করছেন। তারা গত বছর ভিলুপুরম ও চেঙ্গলপাট্টু জেলায় বৈআইনিভাবে উৎপাদিত মদ খেয়ে কমপক্ষে ২২ জনের মৃত্যুর বিষয়টিও তুলে আনছেন।

বিজেপি নেতা কে আন্নামালাই তামিলনাড়ু বিষ মদকাণ্ড নিয়ে এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের নিন্দা করেছেন। নিহতদের পরিবারের কান্নাকাটির একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, স্বজন হারানোর বেদনার কান্না দেখে হৃদয় ভারাক্রান্ত। গত বছর বিষমদের কাণ্ড থেকে শিক্ষা নেওয়া হয়নি। এর ফলে আজ এতজন মারা গেলেন।

তামিলনাড়ুর গভর্নর আর এন রবিও সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের রাজ্যের বিভিন্ন অংশ থেকে প্রতিবারই অবৈধ মদ খাওয়ার কারণে মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অবৈধ মদ উৎপাদন এবং সেই মদ খাওয়া প্রতিরোধের ক্ষেত্রে সরকারের ত্রুটি প্রতিফলিত হচ্ছে। এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X