কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পুরোনো বন্ধু ড. ইউনূসকে আনোয়ার ইব্রাহিমের ফোন

ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত
ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে তিনি ড. ইউনূসকে টেলিফোন করেন।

বুধবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গত রাতে আমি আমার পুরোনো বন্ধু অধ্যাপক ড. ইউনূসকে ফোন করেছিলাম। ফোনে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নিয়োগের ব্যাপারে খোঁজখবর নিয়েছি এবং তাকে অভিনন্দন জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়ার সাথে ড. ইউনূসের সুসম্পর্কের ইতিহাস রয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনঃউন্নয়নে এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে মালয়েশিয়ার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তিনি জানান, সংখ্যালঘুসহ সকল বাংলাদেশির অধিকার রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন ড. ইউনূস। তার এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম।

ফোনালাপে দুই দেশের ভ্রাতৃত্ববোধের সম্পর্ক আরো সুদৃঢ় করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X