মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের প্রধান নির্বাহী হলেন জাফর ফিরোজ

বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা ও উদ্যোক্তা জাফর ফিরোজ। ছবি : সংগৃহীত
বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা ও উদ্যোক্তা জাফর ফিরোজ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার চলচ্চিত্রশিল্পকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা ও উদ্যোক্তা জাফর ফিরোজ।

সম্প্রতি তিনি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস (KLIFA)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (MD & CEO) হিসেবে নির্বাচিত হয়েছেন।

KLIFA ইতোমধ্যে বিশ্বের ১৫৩টি দেশের ৭,০০০-এরও বেশি চলচ্চিত্রকে এক মঞ্চে এনেছে, যা মালয়েশিয়াকে বৈশ্বিক চলচ্চিত্র কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে নিচ্ছে। এটি শুধু একটি চলচ্চিত্র উৎসব নয়, বরং ফিল্ম মার্কেট, প্রতিভা ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জাফর ফিরোজের নেতৃত্বে KLIFA নতুন দুটি প্রধান উদ্যোগ গ্রহণ করেছে। যার একটি KLIFA Lab আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, মাস্টারক্লাস ও প্যানেল ডিসকাশন আয়োজন করছে, যা নতুন ও অভিজ্ঞ নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক প্ল্যাটফর্ম। দ্বীতিয়টি KLIFA Film Market আন্তর্জাতিক প্রযোজক, পরিবেশক, স্টুডিও ও বিনিয়োগকারীদের জন্য নতুন সহযোগিতার সুযোগ তৈরি করছে। এটি বিশেষভাবে বাংলাদেশ, মালয়েশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্পকে বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করতে কাজ করছে।

জাফর ফিরোজ বর্তমানে সাউথ ইস্ট এশিয়া পিক্সারস লিমিটেডের প্রধান নির্বাহী SEAP মূলত সিনে ইমপ্যাক্ট মালয়েশিয়া প্রজেক্ট নিয়ে হংকং ও দুবাই ক্রিয়েটিভ ইকোনমি জোনের সঙ্গে কাজ করছে। জাফর ফিরোজ শুধু একজন নির্মাতাই নন, তিনি একজন দক্ষ চিত্রনাট্যকার এবং সাহিত্যিক হিসেবেও সমানভাবে পরিচিত। তার চিত্রনাট্য ‘The Uncertainty’ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

এছাড়াও তিনি সাহিত্য জগতেও তার সৃজনশীলতার ছাপ রেখেছেন, লিখেছেন ‘খুকি ও প্রজাপতি’ (২০১৮): শিশুতোষ ছড়ার বই, যা শিশুদের কল্পনা ও বন্ধুত্বকে উৎসাহিত করে। ‘আবছায়া’ (The Shadow) (২০২২): কবিতার সংকলন, যেখানে প্রেম, দেশপ্রেম ও মানবতার কাব্যিক অনুসন্ধান ফুটে উঠেছে। এপ্রিলে মালয়েশিয়া থেকে প্রকাশিত হবে বাস্তব জীবনের ঘটনা নিয়ে উপন্যাস ‘The Forked Road’ চৌরাস্তা। মালয়েশিয়ায় এক বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীর সংগ্রাম ও স্বপ্নের উপন্যাস। এটি শুধু একটি গল্পই নয়, এটি মধ্যবিত্ত পরিবারের সংগ্রাম, অভিবাসীর কষ্ট এবং রাষ্ট্রের নিষ্ঠুর বাস্তবতার একটি দলিল হবে।

জাফর ফিরোজ সামাজিক উন্নয়ন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথেও সক্রিয়ভাবে জড়িত। তিনি কমনওয়েলথ ইয়ুথ ইনোভেশন হাব-এর মিডিয়া ডিরেক্টর এবং মালয়েশিয়া-বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (MBFA)-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য সাংস্কৃতিক বিনিময়, দাতব্য কাজ ও শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।

আগামী ৭ নভেম্বর ২০২৫ কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে KLIFA-এর পরবর্তী আসর। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, প্রযোজক ও পরিবেশকরা এতে অংশ নেবেন।

জাফর ফিরোজের নেতৃত্বে KLIFA মালয়েশিয়ার চলচ্চিত্র শিল্পকে বিশ্ব-দরবারে সুপ্রতিষ্ঠিত করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। তার এই উদ্যোগ শুধু মালয়েশিয়ার জন্যই নয়, পুরো এশিয়ার চলচ্চিত্র শিল্পের জন্য একটি মাইলফলক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X