কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় সংবাদ সংস্থা বার্নামার বরাতে মালয় মেইল জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে গেরিক হাসপাতাল থেকে রোববার (৮ জুন) রাত ১টা ১০ মিনিটে দুর্ঘটনার বিষয়ে জরুরি কল আসে। গেরিকের বানুনে ইস্ট-ওয়েস্ট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি তেরেঙ্গানুর জের্টিহ থেকে পেরাকের তানজুং মালিমে যাচ্ছিল।

জানা গেছে, সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং পেরোদুয়া আলজা মাল্টি-পারপাস গাড়ির সংঘর্ষ হয়। এতে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের ব্যাপারে চিকিৎসকরা উদ্বিগ্ন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে নিহতদের পরিবারের জন্য যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি। এই ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ ঘটনা সবার জন্য সর্বদা সতর্ক থাকার এবং গন্তব্যের পিছনে তাড়াহুড়ো না করার শিক্ষা হিসেবে কাজ করা উচিত। আপনার জীবন অনেক মূল্যবান এবং অপূরণীয়।

পৃথক ফেসবুক পোস্টে উচ্চশিক্ষামন্ত্রী আবদ কাদির বলেছেন, তার মন্ত্রণালয় দুর্ঘটনায় হতাহতদের সব প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর রাখার প্রতিশ্রুতি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১০

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১১

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৩

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৪

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৫

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৬

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৭

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৮

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৯

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

২০
X