কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিকদের লেবানন ছাড়তে ৭ দেশের নির্দেশনা

লেবাননের একটি এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা। পুরোনো ছবি
লেবাননের একটি এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা। পুরোনো ছবি

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের উত্তেজনা ছড়িয়েছে লেবনানেও। দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলে হামলা-পাল্টা হামলা চলে আসছে। এমন পরিস্থিতিতে সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার জন্য অনুরোধ জানিয়েছে।

শনিবার (২৯ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাস শনিবার লেবাননে অবস্থানরত দেশটির নাগরিকদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতিতে দূতাবাসের সাথে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে সৌদি।

অস্ট্রেলিয়াও নিজেদের নাগরিকদের একই পরামর্শ দিয়েছে।অস্থিতিস্থীল পরিবেশের কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছেন। আপাতত দেশটি ভ্রমণ না করার অনুরোধ জানান তিনি।

একই অনুরোধ জানিয়েছে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্যিক বিমান চালু থাকা অবস্থায় দেশটি থেকে নিজেদের নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে দেশটি। এ ছাড়া জার্মানি, কানাডা ও উত্তর মেসিডোনিয়া এবং কুয়েত একই আহ্বান জানিয়েছে। এ ছাড়া গত ২২ জুন কুয়েত তাদের নাগরিকদের যতদ্রুত সম্ভব লেবানন ছাড়ার অনুরোধ জানিয়েছে।

এর আগে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা-পাল্টা হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্র-জার্মানি। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটিকে ফ্লাশ পয়েন্ট হিসেবে দেখছি।

গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহও। অন্যদিকে এ হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। কূটনৈতিক পথে এ উত্তেজনা কমাতে হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X