কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের নতুন আদেশ নিয়ে জাতিসংঘের উদ্বেগ

ফিলিস্তিনের বাস্তুচ্যুত নাগরিক ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার লোগো। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের বাস্তুচ্যুত নাগরিক ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার লোগো। ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলের বসবাসকারীদের এলাকা ছাড়ার আদেশ দিয়েছে ইসরায়েল। দেশটির এমন আদেশ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের এ আদেশের ফলে গত অক্টোবরের পর এটি হলো সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বাস্তুচ্যুত করার আদেশ।

মঙ্গলবার (০২ জুলাই) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, খান ইউনিস ও রাফাহর ১১৭ বর্গকিলোমিটার এলাকা খালি করার আদেশে দিয়েছে ইসরায়েল। এ আদেশের ভুক্তভোগী হয়েছে গাজার এক তৃতীয়াংশ মানুষ। ফলে হাজার হাজার লোক ক্ষতির মুখে পড়েছে।

ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ওসিএইচএর তথ্যমতে, ইসরায়েলের এ আদেশে দেওয়ার সময় এলাকাটিতে প্রায় আড়াই লাখ বসবাস করতেন।

স্টিফেন ডুজারিখ বলেন, গাজা থেকে আমাদের সহকর্মীদের প্রাপ্ত তথ্যমতে ইসরায়েলের সর্বশেষ উচ্ছেদ আদেশের প্রভাব নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ আদেশের ফলে এমন অনেক লোক বাস্তুচ্যুত হয়েছেন যারা গত ৯ মাস ধরে বারবার উচ্ছেদের শিকার হয়ে আসছেন।

তিনি বলেন, এসব এলাকায় বসবাসকারীরা এখন এমন সব এলাকায় পুনর্বাসিত হচ্ছেন যেখানে বেছে নেওয়ার মতো কিছু নেই। নতুন এ আদেশের আওতাভুক্ত এলাকায় ৯০টির বেশি স্কুল রয়েছে। এসব স্কুলের বেশিরভাগে বাস্তুচ্যুত লোকেরা বসবাস করছেন। এ ছাড়া এলাকাটিতে ৪টি চিকিৎসাকেন্দ্রও রয়েছে।

গত ৭ অক্টোবর গাজায় নজিরবিহীনর হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তাদের এ হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হন। এ ছাড়া এ সময়ে ২৫৩ জনকে জিম্মি করে তারা। গোষ্ঠীটির এ হামলার পর থেকে হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তারা স্থল ও আকাশসহ সবদিকে হামলা চালিয়ে আসছে। এর ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। আর সেখানকার বাসিন্দারা সবাই উদ্বাস্তু হয়ে গেছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় ২৭ হাজার ৯২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৯ মাস ধরে চলা অব্যাহত হামলায় ৮৭ হাজার জনের বেশি মানুষ আহত হয়েছেন।

জাতিসংঘের অনুমান, ইসরায়েলের সামরিক আদেশের দ্বারা আড়াই লাখের মতো ফিলিস্তিনি প্রভাবিত হয়েছেন। তারা দক্ষিণের খান ইউনিসের কাছাকাছি এলাকা ছেড়েছেন। কারণ গাজায় মোট ১৯ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১০

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১১

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১২

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৪

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৫

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৬

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৭

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৮

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৯

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

২০
X