কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১২:৪৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে মসজিদের কাছে বন্দুক হামলা, নিহত ৪

ওমানের রাজধানী মাস্কাটের রাতের দৃশ্য। ছবি : সংগৃহীত
ওমানের রাজধানী মাস্কাটের রাতের দৃশ্য। ছবি : সংগৃহীত

ওমানে একটি মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী মাসকাটে আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের কাছে হামলাকারীরা গুলি করে। খবর পেয়ে রাজকীয় পুলিশ বাহিনী সেখানে যায়। কিন্তু পরে কী হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এমনকি হামলাকারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

তবে কয়েকটি সূত্র বিবিসিকে জানিয়েছে, হামলাকারী একজন ছিলেন। তিনি স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালান। তবে তার উদ্দেশ্য এখনও জানা যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব শিগগির হামলার মোটিভ উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ওমানে বিপুল সংখ্যক অভিবাসী কাজ করেন। দেশটিতে এ ধরনের বন্দুক হামলার ঘটনা বিরল। আকস্মিক ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১০

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১১

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৩

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৪

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৫

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৬

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৭

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৮

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৯

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

২০
X